এক্সপ্লোর

শ্রদ্ধাবশত পরতে চান না কোনও ক্রিকেটারই, সচিনের ১০ নম্বর জার্সি তুলে রাখছে বোর্ড

নয়াদিল্লি:  আন্তর্জাতিক ম্যাচে ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত বিসিসিআইয়ের। কারণ, ভারতীয় দলের কোনও খেলোয়াড়ই ব্যাটিং আইকনের প্রতি শ্রদ্ধাবশত ওই নম্বরের জার্সি পরতে রাজি নন।  তাই কোনও আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের কোনও ক্রিকেটারকে দেখা যাবে না এই জার্সিতে।বোর্ড ঘরোয়াভাবে এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে।বোর্ডের এক কর্তা বলেছেন, এটা একেবারেই কোনও ক্রিকেটারের ব্যক্তিগত পছন্দের বিষয়। কোনও খেলোয়াড় যদি বিশেষ কোনও নম্বরের জার্সি না পরতে চান, তাহলে তাঁকে বাধ্য করা যায় না। আইসিসি বলতে পারে যে, কোনও দল আনুষ্ঠানিকভাবে কোনও বিশেষ নম্বরের জার্সি তুলে রাখতে পারে না। তবে, আইসিসি কখনই বলবে না যে, ওই নম্বরের জার্সি পরা বাধ্যতামূলক। কাজেই বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে ওই জার্সি তুলে রাখার কোনও সিদ্ধান্ত নেয়নি। এটা একেবারেই খেলোয়াড়দের পছন্দ-অপছন্দের বিষয়। একদিনের ক্রিকেটে পুরো কেরিয়ারেই এই জার্সি পরেই খেলেছেন সচিন তেন্ডুলকর। তাই এই নম্বরের জার্সিটা সচিনের সঙ্গেই কার্যত জড়িয়ে গিয়েছে। ২৪ বছরের সুদীর্ঘ কেরিয়ারের ইতি টেনে ২০১৩-র নভেম্বরে অবসর নিয়েছিলেন ১০০ সেঞ্চুরির মালিক। ১০ নম্বর জার্সিতে তাঁকে শেষবার দেখা গিয়েছে ২০১২-র মার্চে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে। তারপর থেকে প্রায় পাঁচ বছর ওই জার্সি কোনও খেলোয়াড়ই ব্যবহার করেননি। কিন্তু গত আগস্টে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১০ নম্বর জার্সি পরে খেলতে নামেন মুম্বইয়ের ফাস্ট বোলার শার্দূল ঠাকুর। আর এই ঘটনা নিয়ে ওই পেসার ও বোর্ডকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়। নেটিজেনরা ঠাকুরকে কটাক্ষ করে বলেন, ওই পেসার সচিন হওয়ার চেষ্টা করছেন। এই ঘটনার পর বোর্ডের এক কর্তা জানিয়েছেন, অনভিপ্রেতভাবে বিতর্ক তৈরি করা হচ্ছে এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সমালোচনা হচ্ছে। তাই ওই নম্বরের জার্সি অঘোষিতভাবে চিরতরে তুলে রাখাই ভালো। এ দল বা অন্য কোনও ম্যাচে ওই জার্সি ব্যবহার করা হবে। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে নয়। উল্লেখ্য, সচিনের অবসরের পর আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্স ওই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বোর্ড এই জার্সি তুলে রাখার বিষয়ে দলের প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছে। তাঁরাও ওই নম্বরের জার্সি তুলে রাখার পক্ষেই মত দিয়েছেন।

সেরা শিরোনাম

Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
FIFA World Cup 2026: দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
দাঁতে দাঁত চেপে লড়াইয়েও লাভ হল না, এমবাপের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget