এক্সপ্লোর

অনুরাগকে ভর্ত্‍সনা, সাজার হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করা নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে ভর্ত্‍সনার মুখে পড়লেন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস ঠাকুর, বিচারপতি এ এম খানউইলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলে, ‘বোর্ডে ক্যাগ-সদস্য নিয়োগ করলে তা হবে বোর্ডে সরকারি হস্তক্ষেপের সামিল৷ ফলে, আইসিসি-র অনুমোদন হারাতে পারে বিসিসিআই।’ এই মর্মে বোর্ডকে চিঠি দেওয়ার জন্য আইসিসি-র সিইও ডেভ রিচার্ডসনের উপর চাপ তৈরি করেছিলেন অনুরাগ৷ আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও সেকথা স্বীকার করেছেন৷ অথচ, আদালতে একথা অস্বীকার করে শপথভঙ্গ করেছেন বোর্ড সভাপতি৷ এর জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হতে পারে। দোষী সাব্যস্ত হলে তাঁর কারাবাসের সম্ভাবনাও রয়েছে। এ বছরের অক্টোবরেই অনুরাগকে আইসিসি সিইও-র সঙ্গে লোঢা কমিটির সুপারিশ নিয়ে আলোচনার বিষয়ে বিস্তারিত জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট৷ তাঁর হলফনামায় আইসিসি-র সঙ্গে এমন কোনও আলোচনার কথা অস্বীকার করেন অনুরাগ৷ অথচ, অগাস্টে দুবাইয়ে আইসিসি-র ফাইনান্সিয়াল রিভিউ মিটিংয়েই এই নিয়ে আলোচনা হয়৷ যেখানে হাজির ছিলেন অনুরাগ স্বয়ং৷ সেটা নিয়ে এদিন সর্বোচ্চ আদালতে প্রশ্ন তোলেন অ্যামিকাস কিউরি গোপাল সুব্রহ্মণ্যম৷। তাঁর মতে, আইসিসি-র সঙ্গে এই বিষয়ে কথা বলার অর্থ বাইরের হস্তক্ষেপ চাওয়া৷ আদালতে মিথ্যে শপথ নিয়েছিলেন অনুরাগ৷ এরপরেই সুপ্রিম কোর্ট বোর্ড সভাপতিকে তোপ দেগে বলে, ‘কোর্টকে কেন ভুল বোঝানোর চেষ্টা করছেন? শপথভঙ্গের অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে গেলে ক্ষমা চাইতে হবে আপনাকে৷ বোর্ডের সংস্কারের পথে আপনি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছেন৷ ৭০ বছরের বেশি বয়স হয়ে গেলেও বোর্ডের পদ কেউ ছাড়তে চায় না৷ কারণ, এই পদে লাভ অনেক।’ অনুরাগের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে ৩ জানুয়ারি রায় ঘোষণার সম্ভাবনা৷ অনুরাগের গদি অটুট থাকে কি না, তা নিয়ে এখন জোর জল্পনা ক্রিকেট মহলে৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget