এক্সপ্লোর

East Bengal: লক্ষ্য খেতাবজয়, আইসিএলজয়ী স্প্যানিয়ার্ডকে দলের কোচ নিযুক্ত করতে চলেছে ইস্টবেঙ্গল

Sergio Lobera: সার্জিও লোবেরা মুম্বই সিটির হয়ে লিগ শিল্ড ও আইএসএল উভয়ই জিতেছেন, আবার তত্ত্বাবধানেই এফসি গোয়াও লিগ শিল্ড ও সুপার কাপ খেতাব জেতে।

কলকাতা: সদ্য সমাপ্ত আইএসএল মরসুমে ফের একবার আশানুরূপ পারফর্ম করতে পারেনি ইস্টবেঙ্গল (East Bengal)। লিগ তালিকায় নয় নম্বরে শেষ করেছিল লাল হলুদ। খবর অনুযায়ী, এই হতাশাজনক পারফরম্যান্সের ফলে এ মরসুম শেষেই চাকরি হারাচ্ছেন স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর বদলে আসন্ন মরসুমে কে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেব, সেই নিয়ে জল্পনা-কল্পনা চলছেই। খবর অনুযায়ী, সার্জিও লোবেরাই (Sergio Lobera) আসন্ন মরসুমে ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসতে চলেছেন।

কোচের দুই বিকল্প

পরপর ব্য়র্থতার পর ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ পরবর্তী মরসুমে ভারতে কোচিং করিয়ে খেতাব জয়ের অভিজ্ঞতা রয়েছে এমন কোচকেই দায়িত্ব দিতে আগ্রহী ছিল। ইমামির সঙ্গে লাল হলুদ ক্লাব কর্তৃপক্ষের বৈঠকে এই নিয়েই আলোচনা করা হয়। এর জেরেই জোসেফ গোম্বাউের সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা শুরু করলেও, সেইদিকে আর এগোয়নি লাল হলুদ কর্তৃপক্ষ। খবর অনুযায়ী, বৈঠকে সার্জিও লোবেরা ও আন্তোনিও লোপেজ হাবাসের নাম উঠে আসে। কিন্ত হাবাস লাল হলুদের কোচ হতে রাজি নন। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের অন্তর্দ্বন্দ্বের দোহাই দিয়েই তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে খবর।

তাই বিকল্প হিসাবে পছন্দের তালিকা থেকে কেবল লোবেরাই অবশিষ্ট রয়েছেন। শোনা যাচ্ছে, লোবেরার সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা প্রায় পাকা, দুই তরফের মধ্যে মৌখিক চু্ক্তিও হয়ে গিয়েছে। তিনি চিনের সিচুয়ান জিউনিউ দলের দায়িত্বে ছিলেন। কিন্তু চিনের জৈব বলয়ের ঘেরাটোপে থাকতে থাকতে ক্লান্ত লোবেরা ভারতে ফিরতে আগ্রহী বলেই খবর। তবে চিনের ক্লাবের সঙ্গে তাঁর চুক্তি এখনও রয়েছে না, শেষ হয়ে গিয়েছে, সেই নিয়ে একটা জল্পনা রয়েইছে। যদিও এখনও লোবেরা ও সিচুয়ানের চুক্তি থাকে, তাহলে ইস্টবেঙ্গলের কোচ হতে গেলে লোবেরাকে কিছু অর্থ দিয়েই নিজের চুক্তি বাতিল করাতে হতে পারে।

লোবেরার রেকর্ড

লোবেরা এর আগে ভারতীয় ফুটবলে যে দলেরই দায়িত্ব নিয়েছেন, সেই দলেই এসেছে সাফল্য। এফসি গোয়া ও মুম্বই সিটির হয়ে যথাক্রমে ২০১৯-২০ ও ২০২০-২১ মরসুমে লিগ শিল্ড জিতেছিলেন লোবেরা। মুম্বই সিটিকে ওই মরসুমেই আইএসএল চ্যাম্পিয়নও করার তিনি। এছাড়া এফসি গোয়ার হয়ে ২০১৯ সালে সুপার কাপ জেতার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে। এমন রেকর্ডসম্পন কোচ ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়ে দলকে বহু কাঙ্খিত সাফল্য এনে দিতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন: ক্লাসিকোয় বেঞ্জিমা-ম্যাজিক, বার্সেলোনাকে চূর্ণ করে কোপা দেল রে-র ফাইনালে রিয়াল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football Team: অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
অতীতে আর্জেন্তিনা খেলেছে, এবার কলকাতায় ম্যাচ খেলবে ব্রাজিলও?
IND vs ZIM: কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন আজ শ্রেয়স, সিকান্দাররা?
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে পদক, ব্রোঞ্জ ঝান্ডু কুমার
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান
ডুরান্ড কাপে সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জিতল মোহনবাগান

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget