এক্সপ্লোর

শারাপোভার নির্বাসন কমিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত

লসান (সুইৎজারল্যান্ড): অবশেষে স্বস্তি৷ ডোপ কেলেঙ্কারিতে শারাপোভার নির্বাসন ২ বছর থেকে কমে দাঁড়াল ১৫ মাস৷ নির্দেশ সর্বোচ্চ ক্রীড়া আদালতের৷ ২০১৭ ফরাসি ওপেনে দেখা যেতে পারে মাশাকে৷ ডোপিং কেলেঙ্কারির ছায়া সরিয়ে অবশেষে টেনিস সার্কিটে ফিরছেন তিনি৷ তিনি, মারিয়া শারাপোভা ২০১৭ ফরাসি ওপেনেই Racket হাতে দাপাতে পারেন টেনিস সার্কিট৷ মঙ্গলবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাসের রায়ে হঠাত্‍ই স্বস্তির হাওয়া৷ ডোপিং কেলেঙ্কারির দায়ে তাঁর নির্বাসনের মেয়াদ ২ বছর থেকে কমিয়ে ১৫ মাস করার নির্দেশ দিল সর্বোচ্চ ক্রীড়া আদালত৷ এদিন এক বিবৃতিতে ক্যাস জানায়, ‘নিঃসন্দেহে ডোপিং-বিরোধী আইন লঙ্ঘন করেছেন শারাপোভা৷ কিন্তু, এছাড়া আর কোনও গুরুতর অপরাধ করেননি৷ তাই, তাঁর নির্বাসনের মেয়াদ ২ বছরের বদলে ১৫ মাস করা হল৷’ নির্বাসনের মেয়াদ কমায় উচ্ছ্বসিত মাশাও৷ এক বিবৃতিতে প্রাক্তন এক নম্বর টেনিস তারকা জানিয়েছেন,  ‘মার্চ মাসটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়৷ টেনিস থেকে নির্বাসনে পাঠানো হয় আমায়৷ আর, এই দিনটা আমার জীবনের অন্যতম আনন্দের দিন৷ এদিনই জানতে পারলাম আগামী বছরের এপ্রিলে টেনিস কোর্টে ফিরতে পারব৷’ অস্ট্রেলিয়া ওপেন চলাকালীন ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি মাশা৷ নিজেই জানান, ২০০৬ থেকে তিনি মেলডোনিয়াম নামে একটি ড্রাগ নিতেন৷ অ্যান্টি-ডোপিং এজেন্সি ওই ড্রাগটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও বিষয়টি তাঁর নজর এড়িয়ে যায়৷ বিস্ফোরক স্বীকারোক্তির পরই নেমে আসে নির্বাসনের খাঁড়া৷ ৫ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ীকে ২ বছরের নির্বাসনে পাঠায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷ সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে যান শারাপোভা৷ শেষ পর্যন্ত শাস্তির মেয়াদ কমে হল ১৫ মাস৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget