এক্সপ্লোর

Sheetal Devi: দু'হাত নেই, পা দিয়ে তির ছুড়েই বিশ্বের এক নম্বর ভারতের শীতল দেবী

Para Archery: শুনলে অবাক হতে হবে যে, শীতলের দুটি হাত নেই। তবে তাতেও অদম্য! মনের জোরকে সঙ্গী করে নজির গড়ল। পা দিয়ে তির ছুড়েই অসাধ্য সাধন।

নয়াদিল্লি: তার বয়স মাত্র ১৬। অথচ তার জীবনের ওপর লেখা হয়ে গিয়েছে আস্ত একটি বই!

শীতল দেবী (Sheetal Devi)। এশিয়ান প্যারা গেমসে (Hangzhou Asian Para Games 2023) সবার নজর কেড়ে নিয়েছিল শীতল দেবী। শুধু দুটি সোনা ও একটি রুপো জেতার জন্য নয়। বরং অসাধ্য সাধনের জন্য। লড়াকু মনোভাব ও অদম্য ইচ্ছাশক্তির জন্য। সেই ইচ্ছাশক্তিকে মূলধন করেই তিরন্দাজিতে (Armless Archery) বিশ্বের সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছে। বিশ্বের এক নম্বর এখন ভারতের ষোড়শী শীতল।

শুনলে অবাক হতে হবে যে, শীতলের দুটি হাত নেই। তবে তাতেও অদম্য! মনের জোরকে সঙ্গী করে নজির গড়ল। পা দিয়ে তির ছুড়েই অসাধ্য সাধন।

ভারতের (India) এই মহিলা অ্যাথলিটের দুই হাতই নেই। প্রতিভা থাকলে শীতলের মতো অ্যাথলিটকে আটকে রাখা যে খুব কঠিন, সেটা ফের একবার প্রমাণিত হয়ে গেল। আন্তর্জাতিক মঞ্চে শীতল হল প্রথম অ্যাথলিট, যে দুটি হাত ছাড়াই তিরন্দাজিতে তিনটি পদক জিতল।

২০১৯ সালে ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেখানেই প্রথমবার শীতলকে দেখা যায়। বিশেষ ভাবে সক্ষম হলেও, লড়াকু মনোভাবের জন্য সবার মন জয় করে নেয়। ২০২২ সাল থেকে তিরন্দাজিকে কেরিয়ার হিসাবে বেছে নিয়েই জাতীয় চ্যাম্পিয়নশিপে নেমেছিল। পদক জিতে সবার নজরে চলে আসে। এর পর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি।

শীতলের কোচ কুলদীপ কুমার বলেছেন, “ওর ইচ্ছা দেখে ওকে অ্যাকাডেমিতে আসতে বলেছিলাম। তবে ও কিন্তু শুধু নিজের উদ্যোগেই তিরন্দাজিকে বেছে নিয়েছিল। প্রতিভা তো আছেই। সঙ্গে রয়েছে বুদ্ধি, বিচক্ষণতা। তাই তো খুব কম সময়ের মধ্যেই শীতল এবার এশিয়ান প্যারা গেমসে তিনটি পদক জিতল।"

জম্মু ও কাশ্মীরের লোধিয়ার গ্রামের মেয়ে শীতল। জন্মে থেকেই ফোকালিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত। প্রথম দিকে ধনুক ঠিকমতো পায়ে তুলতে পারত না। তবে কয়েক মাস অনুশীলন করার পর সবাইকে তাক লাগিয়ে দেয়। দেশের জন্য পদক জয়ের পর তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শীতল আপ্লুত। তবে ভেসে যাচ্ছে না। শুধু বলেছে, 'মানুষ যে আমাকে চিনেছে, সেটাই আমার কাছে যথেষ্ট। আমি ভীষণ খুশি।'

আরও পড়ুন: Moahmmed Shami Exclusive: গোড়ালিতে চোট, মুম্বইয়ে চলছে চিকিৎসা, শামির খেলা নিয়ে আচমকা অনিশ্চয়তা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget