এক্সপ্লোর

Shoaib Akhtar: ৪৮ বছর বয়সে তৃতীয় সন্তানের বাবা হলেন শোয়েব আখতার, ঘর আলো করে এল কন্যা

Pakistan Cricket Team: সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি শেয়ার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্টবোলার। 

রাওয়ালপিণ্ডি: ক্রিকেট মাঠে তিনি ছিলেন ব্যাটারদের কাছে মূর্তিমান আতঙ্ক। তাঁর বলের গতির জন্য বলা হতো, রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। সেই শোয়েব আখতারের (Shoaib Akhtar) ঘর আলো করে এল কন্যাসন্তান। ৪৮ বছর বয়সে তৃতীয়বারের জন্য বাবা হলেন শোয়েব। সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতের ছবি শেয়ার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্টবোলার। 

সেই ছবিতে আখতারকে দেখা যাচ্ছে, মেয়েকে কোলে নিয়ে বসে আছেন। বিরাট কোহলি যেমন সন্তানদের ছবি ছড়িয়ে পড়ুক, চান না। সেই কারণে ভামিকার মুখের ছবি নিজে কখনও পোস্ট করেননি। সব সময়ই মেয়ের মুখের ওপর ইমোজি বসিয়ে পোস্ট করেন। সদ্যোজাত পুত্রসন্তান অকায়ের ছবিও পোস্ট করেননি বিরাট। কিন্তু শোয়েব মেয়ের ছবি ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

শোয়েব ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মিকায়েল ও মুজাদিদের এবার একটা ছোট্ট বোন হল। ঈশ্বর আমাকে কন্যাসন্তান দিয়েছেন। স্বাগত জানাই নূর আলি আখতারকে। ১ মার্চ পৃথিবীর আলো দেখেছে।'

 

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে শোয়েব আখতারের প্রথম সন্তান মিকায়েলের জন্ম হয়। তিন বছর পর, ২০১৯ সালের জুলাই মাসে মুজাদিদ তাঁদের পরিবারে আসে। আর এবার কন্যা নূরকে পেলেন শোয়েব আখতার ও স্ত্রী রুবাব।

২০১৪ সালের ১১ নভেম্বর শোয়েব আখতার খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুরে রুবাব খানকে বিয়ে করেন। আখতারের বিয়ে সে সময় অনেক আলোচিত হয়েছিল, কারণ তাঁর স্ত্রীর বয়স ছিল মাত্র ২০ বছর। প্রাক্তন পাকিস্তানি বোলারের বয়স সেই সময় ছিল ৩৮ বছর। দুজনের বয়সের ১৮ বছরের ফারাক নিয়ে তুঙ্গে উঠেছিল চর্চা।

৪৮ বছর পাক ফাস্টবোলার আখতার ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। বর্তমানে আখতারকে তাঁর ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দিতে দেখা যায়। এছাড়া ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবেও তিনি কর্মরত।

আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
KKR vs DC Live: শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
IPL Play Off: আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?
আইপিএলের প্লে অফে কোন চার দল, চূড়ান্ত হয়ে গেল, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কোথায় হবে ম্যাচ?
IPL 2026: চিয়ারলিডদের সঙ্গে অভব্য আচরণ! পরিস্থিতি সামল দিতে লখনউয়ের স্টেডিয়ামে ছুটে আসল পুলিশ
চিয়ারলিডদের সঙ্গে অভব্য আচরণ! পরিস্থিতি সামল দিতে লখনউয়ের স্টেডিয়ামে ছুটে আসল পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget