এক্সপ্লোর

লাহোরে সত্যিই বরফ পড়েছিল, কিছুই অসম্ভব নয়! ভারত-পাক ম্যাচের প্রস্তাব নিয়ে গাওস্করকে পাল্টা বোমা শোয়েবের

শোয়েবের প্রস্তাব খারিজ করলেন সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্বও। প্রাক্তন পাকিস্তানি ক্যাপ্টেন রামিজ রাজার সঙ্গে এক ইউটিউব সাক্ষাত্কারে তিনি নিকট ভবিষ্যতে এরকম কোনও সিরিজের সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন।

নয়াদিল্লি: বলটা গড়িয়ে দিয়েছেন শোয়েব আখতার। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই, ক্রমশঃ যা ডালপালা বিস্তার করছে। নোভেল করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে মারণ ভাইরাস মোকাবিলায় তহবিল গড়তে প্রথম ভারত, পাকিস্তানের একটি দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজের প্রস্তাব দেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, যা পত্রপাঠ অবাস্তব বলে উড়িয়ে দেন কপিল দেবের মতো প্রাক্তন ক্রিকেটার। ১৯৮৩র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক জানিয়ে দেন, ভারতের তহবিলের অভাব নেই, তাই এমন কোনও ম্য়াচের প্রয়োজনই নেই। এবার শোয়েবের প্রস্তাব খারিজ করলেন সুনীল গাওস্করের মতো ব্যক্তিত্বও। প্রাক্তন পাকিস্তানি ক্যাপ্টেন রামিজ রাজার সঙ্গে এক ইউটিউব সাক্ষাত্কারে তিনি নিকট ভবিষ্যতে এরকম কোনও সিরিজের সম্ভাবনাই নেই বলে জানিয়েছেন। কটাক্ষের সুরে তিনি মন্তব্য় করেন, শীঘ্রই ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার চেয়ে লাহোরে বরফ পড়ার সম্ভাবনা বরং বেশি! দুটো দলই বিশ্বকাপ, আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হবে বটে, কিন্তু এক্ষুনি তাদের মধ্যে সিরিজ হওয়া সম্ভব বলে মনে হয় না। জবাবে শোয়েব ট্যুইট করেছেন, ওয়েল সানি ভাই, সত্য়িই গত বছর লাহোরে তুষারপাত হয়েছিল। তাই কোনওটাই অসম্ভব নয়। গাওস্করের ছবির সঙ্গে তাঁর মন্তব্য আর লাহোরের বরফ পড়ার একটি ছবিও ট্যুইটে দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি ফাস্ট বোলার। তবে আরেক প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদি শোয়েবের পাশে দাঁড়িয়ে বলেছেন, গোটা বিশ্ব করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই একক শত্রুকে হারাতে আমাদের এখানে ঐক্য থাকা প্রয়োজন। এধরনের নেতিবাচক মন্তব্য একেবারেই সাহায্য় করবে না। শোয়েবের ভারত-পাক ক্রিকেটের প্রস্তাবে অন্যায় কিছু দেখছি না। আফ্রিদির আরও বক্তব্য, কপিলের বক্তব্যে বিস্মিত হলাম। ওর কাছে ভাল কিছু শোনার আশা ছিল, এমন সঙ্কটের সময় কারও এভাবে কথা বলা উচিত নয়। খেলা মানুষের মতে সেতু গড়ে, মানুষকে কাছাকাছি আনে। সত্যিই এটা হতাশাজনক।

সেরা শিরোনাম

Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
Smriti Mandhana Record: এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
এমন রেকর্ড দখলে নেই বিরাট, রোহিতেরও, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন স্মৃতি
Indian Cricket Team: চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন
চলতি ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে প্রশ্ন উঠেছে বারংবার, ভারতীয় বোলিং নিয়ে এবার মুখ খুললেন স্যামসন

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget