এক্সপ্লোর

IND vs SA: উইকেট হারালেও আক্রমণাত্মকই খেলব, এটাই মাথায় ছিল আমাদের: শ্রেয়স

IND vs SA 2022: ওপেনিংয়ে নেমে ঈশান কিষাণ ৩৪ রান করে ফিরলেও আরও একবার ব্যর্থ হন রুতুরাজ গায়কোয়াড। বিরাট, রোহিত, রাহুলদের অনুপস্থিতিতে ভারতীয় ব্যাটিং অর্ডারকেও কঠিন পরীক্ষা দিতে হচ্ছে।

কটক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং ভরাডুবির মধ্যে পড়তে হয়েছে টিম ইন্ডিয়া। একমাত্র শ্রেয়স আইয়ার ও লোয়ার অর্ডারে দীনেশ কার্তিক ছাড়া কোনও ব্যাটারই বড় রান পাননি। প্রথম ম্যাচে যেখানে দুশোর ওপর রান তুলে নিয়েছিল ভারত। সেখানে কটকে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪৮ রানই বোর্ডে তুলতে পেরেছিল পন্থের দল। যার পরিণাম, হেসেখেলে দ্বিতীয় ম্যাচও জিতে গিয়েছে প্রোটিয়া বাহিনী। যদিও ভারতীয় দলের তারকা ব্য়াটার শ্রেয়স আইয়ার বলছেন যে উইকেট হারালেও আক্রমণাত্মক মেজাজেই যে ছেলেরা খেলবে, তা আগে থেকেই ঠিক ছিল।

কী বলছেন শ্রেয়স?

ম্যাচর পর সাংবাদিক বৈঠকে এসে শ্রেয়স বলেন, ''আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্য গোটা দলটাকে তৈরি হতে হবে। এখন এই ম্যাচগুলো আমাদের কাছে অনেকটা প্রস্তুতি পর্বের মত। এখানে ভুল হবে, আবার সেই ভুল থেকে শিক্ষাও নিতে হবে। কিন্তু ব্যর্থতা থেকে আমরা নেতিবাচক কিছু ভাবছি না। প্রত্যেকে মানসিকভাবে ভীষণ হাল্কা। কোনও চাপ নেই। টিম মিটিংয়ে অনেক প্ল্যান আমরা করে থাকি। সেগুলো মাঠে প্রয়োগের ক্ষেত্রে কখনও তা সফল হয়, কখনও আবার বিফলে যায়। কিন্তু তা নিয়ে আমরা চাপ নিচ্ছি না। আমাদের প্রত্যেকের মাথাতেই ছিল যে উইকেট পড়লেও চালিয়ে খেলতে হবে। আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। বড় রান বোর্ডে তোলাই একমাত্র লক্ষ্য ছিল। তবে এদিনের ম্যাচর ভুল থেকেও আমরা শিক্ষা নিয়েছি।''

শ্রেস আরও বলেন, ''আমি ভেবেছিলাম যে ১১-১৫ ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারলে রান আসবে। ১৬০ স্কোরবোর্ডে তোলা উচিত ছিল আমাদের। ওই লক্ষ্যই ছিল। কিন্তু শেষ পর্যন্ত ১২ রান কম হয়ে গেল।''

রবিবার দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের সামনে যখন নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে ভারত, তখন ৩৫ বলে ৪০ রান করেছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে ২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। শ্রেয়সই রবিবার ভারতের সর্বোচ্চ স্কোরার।

শ্রেয়সের ইনিংসের পরেও একটা সময় যখন ভারতের স্কোর ১১২/৬, এবং হাতে পড়ে মাত্র ১৮ বল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, বড় স্কোর করতে পারবে না ভারত। সেখান থেকে পাল্টা আক্রমণ শুরু করেন ডিকে। ২১ বলে ৩০ রান করে অপরাজিত রইলেন তিনি। তাঁর জন্যই ২০ ওভারের শেষে ভারতের স্কোর পৌঁছয় ১৪৮/৬। ১০ বল বাকি থাকতে যে রান তুলে নেয় প্রোটিয়া বাহিনী।

আরও পড়ুন: কটকে খেলা দেখতে গিয়ে নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন সৌরভ

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget