এক্সপ্লোর

‘আগে দেশ’, জাডেজার রঞ্জি ফাইনাল খেলার আর্জি খারিজ সৌরভের

জাডেজার না খেলার পিছনে কারণ একটাই, ‘বোর্ডের নীতি’।

কলকাতা: ৯ তারিখ রঞ্জির ফাইনালে মুখোমুখি বাংলা ও সৌরাষ্ট্র। ওই ম্যাচে রবীন্দ্র জাডেজাকে খেলাতে চেয়ে বোর্ডকে চিঠি লিখেছিল সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা। সেই আবেদন খারিজ করে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালে সৌরাষ্ট্র দলের হয়ে খেলবেন চেতেশ্বর পূজারা। বাংলা দলে ফিরবেন ঋদ্ধিমান সাহা। তবে রবীন্দ্র জাডেজা কোনওভাবেই খেলতে পারবেন না। তাঁর না খেলার পিছনে কারণ একটাই, ‘বোর্ডের নীতি’। ‘আগে দেশ’, বোর্ডের এই নীতিতেই রঞ্জি ফাইনাল খেলতে পারবেন না তারকা অলরাউন্ডার।

১২ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলে থাকার কথা জাডেজার। তাই তাঁকে কোনও ভাবেই রঞ্জি ফাইনাল খেলার জন্য ছাড়বে না বোর্ড। সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়দেব শাহ এই বিষয়ে সৌরভের সঙ্গে কথাও বলেন। তবে সৌরভ সাফ জানিয়ে দেন, বোর্ডের পক্ষে এই আর্জি মেনে নেওয়া সম্ভব নয়।

এই প্রসঙ্গে জয়দেব শাহ বলেন, “রবীন্দ্র জাডেজাকে রঞ্জি ফাইনাল খেলতে দেখলে খুশি হতাম। শুধু জাডেজা নয় আমি চাই মহম্মদ শামিও বাংলার হয়ে খেলুক।” ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাঁর পরমার্শ, ঘরোয়া ক্রিকেটে দর্শক টানতে চাইলে সর্বপ্রথম ক্রীড়াসূচিতে বদল আনতে হবে। রঞ্জি ফাইনালের সময় কোনও ভাবেই আন্তর্জাতিক ম্যাচ রাখা উচিত নয় বলেও মত সৌরাষ্ট্রের প্রাক্তন এই ক্রিকেটারের। আরও একধাপ এগিয়ে তিনি প্রশ্ন তোলেন, বোর্ড কি আইপিএল চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget