এক্সপ্লোর

৫ উইকেটে হার ভারতের, সিরিজে টিকে রইল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ: ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে ৫ উইকেটে জিতে সিরিজে টিকে থাকল দক্ষিণ আফ্রিকা। সিরিজের ফল এখন ৩-১। বাকি দুটি ম্যাচ। তার মধ্যে একটি জিতলেই অবশ্য সিরিজ পকেটে পুরে ফেলবে ভারতীয় দল। আজ  টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। শুরুতেই রোহিত শর্মার (৫) উইকেট হারায় ভারত। এরপর শিখর ধবনকে (১০৯) সঙ্গে নিয়ে দুরন্ত পার্টনারশিপ গড়ে তোলেন বিরাট। তাঁরা দু’জনেই দুর্দান্ত ব্যাটিং করেন। তাঁদের জুটিতে ১৫৮ রান যোগ হয়। ফলে ভারতীয় দলের বড় রান তুলতে কোনও সমস্যা হয়নি। এই সিরিজে তৃতীয় শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন বিরাট। কিন্তু ৭৫ রানের মাথায় ক্রিস মরিসের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। ভারতীয় ইনিংসের ৩৪.২ ওভারের মাথায় বজ্রপাতের জন্য বন্ধ যায় খেলা। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। এরপরেই মর্নি মর্কেলের বলে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ধবন। অজিঙ্ক রাহানে (৮), শ্রেয়াসর আয়াররা (১৮) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। হার্দিক পাণ্ড্য (৯), ভুবনেশ্বর কুমারও (৫) দ্রুত ফিরে যান। ফলে শেষদিকে রান বাড়াতে পারেনি ভারত। মহেন্দ্র সিংহ ধোনি ৪২ রানে অপরাজিত থাকেন। ভারত করে ৭ উইকেটে ২৮৯ রান। ভারতীয় ইনিংসের মাঝপথে বজ্রপাতের জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুতেও বৃষ্টির জন্য ফের বন্ধ হয়ে যায় খেলা। ২৯০ রান তাড়া করতে নেমে ৭.২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল এক উইকেটে ৪৩। সেই সময় বন্ধ হয়ে যায় খেলা। তার আগেই এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামকে (২২) ফিরিয়ে দেন জসপ্রীত বুমরাহ। বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর স্থানীয় সময় অনুযায়ী রাত সাড়ে আটটায় শুরু হয় খেলা। দ্বিতীয়বার আবহাওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ২৮। আমলাদের পরিবর্তিত টার্গেট হয় ২০২। ৫ উইকেট হারিয়ে সেই রান তুলে নিল দক্ষিণ আফ্রিকা। হেইনরিখ ক্লাসেন (২৭ বলে অপরাজিত ৪৩) ও অ্যান্ডিল ফেলুকওয়ায়ো (৫ বলে অপরাজিত ২৩) জুটিই দক্ষিণ আফ্রিকাকে জিতিয়ে দিল। সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে দারুণ জায়গায় ছিল ভারতীয় দল। আজ জিতলেই একদিনের সিরিজ দখল করে নিত বিরাটের দল। কিন্তু শেষদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের রং বদলে যায়। এই ম্যাচে ভারতীয় দলে একটাই বদল হয়। কেদার যাদবের বদলে দলে আসেন শ্রেয়াস। দক্ষিণ আফ্রিকা দলে দু’টি বদল হয়। খায়া জন্ডোর বদলে দলে আসেন এবি ডিভিলিয়ার্স এবং ইমরান তাহিরের বদলে দলে আসেন মর্কেল। ভারতীয় দল- রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শ্রেয়াস আয়ার, মহেন্দ্র সিংহ ধোনি, হার্দিক পাণ্ড্য, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকা দল- হাশিম আমলা, এইডেন মার্করাম (অধিনায়ক), জিঁ পল ডুমিনি, এবি ডিভিলিয়ার্স, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গিসানি এনগিডি ও মর্নি মর্কেল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
দুই হাতে সুযোগ লুফে নিলেন পাড়িক্কাল, গলে হাঁকালেন দৃষ্টিনন্দন অর্ধশতরান
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
Sourav Ganguly: প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাশের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত

ভিডিও

Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget