এক্সপ্লোর

টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাঁটা চোট-আঘাত, মুহূর্তটা উপভোগ করো, ফাইনালের আগে সতীর্থদের বার্তা হরমনপ্রীতের

ফাইনালের টিকিটের জন্য হাহাকার, ছক ভেঙে বিশেষ ব্যবস্থা আইসিসির

মেলবোর্ন: টিকিটের জন্য হাহাকার। পরিস্থিতি এতটাই জটিল যে, ছক ভেঙে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করেছে আইসিসি। সেই সমস্ত স্ট্যান্ডিং রুমের টিকিটও নিঃশেষ। পপস্টার কেটি পেরির পারফরম্যান্স। দলকে উৎসাহ দিতে মিচেল স্টার্কের দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথ থেকে দেশে ফিরে আসা। সব মিলিয়ে আগামীকাল নারীদিবসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। আর সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে অস্ট্রেলিয়া শিবিরের চোট-আঘাত। তারকা পেসার এলিসি পেরিকে এই ম্যাচে পাবে না অস্ট্রেলিয়া। টেলা ভায়েমিঙ্কও নেই। গ্রুপে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ভারত। তাই এই ম্যাচেও অনেক বিশেষজ্ঞ ভারতকেই এগিয়ে রাখছেন। যদিও এসব নিয়ে ভাবতে নারাজ ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর। তিনি বলেছেন, ‘ম্যাচ দেখতে ৯০ হাজার মানুষ মাঠে আসবেন। এটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। মুহূর্তটা উপভোগ করতে হবে। সকলের জন্য়ই এটা একটা বিরাট মঞ্চ।’ মেলবোর্নের ফাইনাল নিয়ে রোমাঞ্চিত অজি অধিনায়ক মেগ ল্যানিংও। বলেছেন, ‘এই ম্যাচের আগে যেরকম আবহ, তা আগে কখনও দেখিনি। এরকম একটা ম্যাচের অংশ হতে পেরে আমরা গর্বিত। সব সময়ই মেলবোর্নে বিশ্বকাপের ফাইনাল খেলতে চেয়েছি। সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।’ যোগ করেছেন, ‘ভারত খুব ভাল দল। পরপর ম্যাচ জিতে ছন্দেও রয়েছে। আমাদের সামনে কঠিন পরীক্ষা।’ ভারতীয় শিবিরকে স্বস্তি দেবে শেফালি বর্মার দুরন্ত ফর্ম। স্পিনাররাও ছন্দে আছেন। তবে এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। অস্ট্রেলিয়া যেখানে চারবারের চ্যাম্পিয়ন। বড় ম্যাচের অভিজ্ঞতায় এগিয়ে অজিরা। পাশাপাশি এলিসি পেরির পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়ে সফল জেস জোনাসেন। যা অজিদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে এক সপ্তাহের মধ্যে দুটি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যেখানে ভারতীয় শিবির এক সপ্তাহেরও বেশি সময়ে কোনও ম্যাচ খেলেনি। তাদের সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছিল। তাই অস্ট্রেলীয় শিবিরে ক্লান্তির ছাপ থাকতে পারে। মেলবোর্নে বৃষ্টির আশঙ্কা নেই। তবে এই মাঠে গত দুসপ্তাহে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ হয়নি। বড় রানের পূর্বাভাস দিয়ে রেখেছেন কিউরেটর। ব্যাটসম্যানদের হাতেই ম্যাচের রাশ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সেরা শিরোনাম

Brazil Legend Ronaldinho : অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
অবসর ভাঙছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার, এক দশক পর দেখা যাবে প্রতিযোগিতামূলক ফুটবলে
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget