এক্সপ্লোর

তাঁর ও ধোনির অবসর ঘোষণা ১৫ অগাস্টে কেন, জানালেন সুরেশ রায়না

স্বাধীনতা দিবসের দিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ক্রিকেট মহলকে হতচকিত করে দিয়েছিল। অনুরাগীদের আবেগবিহ্বল করে তুলেছিল মাহির সেই সিদ্ধান্ত।

চেন্নাই: স্বাধীনতা দিবসের দিন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত ক্রিকেট মহলকে হতচকিত করে দিয়েছিল। অনুরাগীদের আবেগবিহ্বল করে তুলেছিল মাহির সেই সিদ্ধান্ত। এর কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ধোনির দীর্ঘদিনের বন্ধু তথা প্রাক্তন সহ খেলোয়াড় সুরেশ রায়নাও। অবসরের জন্য ধোনি ১৫ অগাস্টের দিনটিকেই বেছে নিয়েছিলেন কেন, তা নিয়ে জল্পনা ছড়ায়। সেইসঙ্গে অবসরের সময় নিয়েও জোর আলোচনা শুরু হয়। এরইমধ্যে রায়না জানালেন, তিনি ও ধোনি কেন ১৫ অগাস্ট অবসর ঘোষণার সিদ্ধান্ত নিলেন। রায়না জানিয়েছেন, চেন্নাইয়ে পৌঁছেন যে ধোনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন তা তিনি জানতেন। রায়না, ধোনি এবং সেই সঙ্গে পিযুষ চাওলা, দীপক চাহার ও কর্ণ শর্মা ১৪ অগাস্ট চেন্নাইয়ে অবতরণ করেন। এর পরের দিনই ধোনি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রায়নাও অবসর ঘোষণা করেন। এবার রায়না ১৫ অগাস্টের সেই আবেগবিহ্বল রাতের ঘটনা নিয়ে মুখ খুললেন। তিনি বলেছেন, চেন্নাইয়ে পৌঁছনোর পর যে ধোনি অবসর ঘোষণা করবে, তা জানতাম। কাজেই আমি প্রস্তুত ছিলাম। একটি সংবাদমাধ্যমকে রায়না বলেছেন, আমি, পিযুষ চাওলা দীপক চাহার, কর্ণ শর্মা চার্টার্ড প্লেনে রাঁচি পৌঁছই। ওই বিমানেই তুলে নেওয়া হয় ধোনি ও মোনু সিংহকে। অবসর ঘোষণার পর আমরা একে অপরকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলাম। এরপর আমি, পিষুষ, অম্বাতি রায়ডু, কেদার যাদব ও কর্ণ একসঙ্গে বসেছিলাম এবং আমাদের কেরিয়ার ও সম্পর্ক নিয়ে প্রচুর কথা বলেছিলাম। রায়না বলেছিলেন, শনিবার (১৫ অগাস্ট) অবসর নেওয়া নিয়ে আমরা মনস্থির করে ফেলেছিলাম। ধোনির জার্সির নম্বর ৭, আর আমার ৩। পাশাপাশি রাখলে তা হয় ৭৩। আর ১৫ আগস্ট ভারত স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ করল। তাই এর থেকে ভালো দিন আর হতে পারে না। রায়না আরও বলেছেন, ধোনি ওর কেরিয়ার শুরু করেছিল ২৩ ডিসেম্বর (২০০৪) চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে। আমার অভিষেক হ. ৩০ জুলাই (২০০৫) শ্রীলঙ্কার বিরুদ্ধে। আমরা দুজনেই প্রায় একইসঙ্গে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলাম। একসঙ্গে সিএসকে-তে খেলেছি। তাই আমরা একসঙ্গে অবসর নিয়েছে এবং আইপিএলে একসঙ্গে খেলা চালিয়ে যাব।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget