এক্সপ্লোর

T20 Cricket WC 2021: ''মাত্র ২ টো হার দিয়ে ভারতীয় দলকে বিচার করবেন না'', সমর্থকদের আর্জি জাদেজার

T20 Cricket WC 2021: যার জন্য রান রেটের বিচারে এখন আফগানিস্তান ও নিউজিল্যান্ডের থেকেও এগিয়ে গিয়েছে ভারত। আর স্কটল্যান্ড ম্যাচ জিতেই সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা।

দুবাই: স্কটল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। যার জন্য রান রেটের বিচারে এখন আফগানিস্তান ও নিউজিল্যান্ডের থেকেও এগিয়ে গিয়েছে ভারত। আর স্কটল্যান্ড ম্যাচ জিতেই সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা। তিনি বলেন, 'এই টিমটাই গত কয়েক বছর ধরে দুর্দান্ত পারফর্ম করেছে। মাত্র ২টো ম্যাচের ফলের ওপর নির্ভর করে কখনওই একটা দলকে খারাপ বলা যায় না। এখানে শিশির একটা বড় ইস্যু। আমরা প্রথম ২ ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল করেছিলাম।' জাদেজা আরও বলেন, 'প্রথমে ব্যাট করা ও সেকেণ্ডে ব্যাট করার মধ্যে অনেকটাই তফাৎ রয়েছে। প্রথমে ব্যাট করা একটু কঠনি হয়। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর। সেই সময় পিচ ফ্ল্যাট ট্র্যাক হয়ে যায়। তখন ব্যাট করা সহজ হয়ে যায়। টস জেতা ভীষণ গুরুত্বপূর্ণ, পরে ব্যাট করাটাও তেমনই গুরুত্বপূর্ণ।'

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মরণ-বাঁচন পরিস্থিতি এখন সব ম্যাচেই। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরই যেন ভারতীয় ক্রিকেটারদের সেরা পারফরম্যান্সটা বেরিয়ে আসছে। শুক্রবার যা হাড়ে হাড়ে টের পেল স্কটল্যান্ড। বল হাতে দুরন্ত পারফরম্যান্স মহম্মদ শামি (Mohammed Shami), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), রবীন্দ্র জাডেজাদের (Ravinder Jadeja)। প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র ৮৫ রানে। 

ভারতের সামনে ছিল সহজ লক্ষ্য। ৮৬ রান করলেই ম্য়াত জিতে যেতেন বিরাট কোহলিরা। তবে আরও একটি বড় সুযোগ ছিল ভারতের সামনে। ৪৩ বল অর্থাৎ ৭.১ ওভারে ভারত রান তুলে দিলে নেট রান রেটে নিউজিল্যান্ড তো বটেই, আফগানিস্তানকেও ছাপিয়ে যেত টিম ইন্ডিয়া। তারও চার বল আগে, অর্থাৎ ৩৯ বলে লক্ষ্যে পৌঁছে গেল ভারত।

তবে অন্য একটি ম্যাচে গতকাল নমিবিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে একসময় চাপে ছিল নিউজিল্যান্ড। তবে জিমি নিশাম ও ফিলিপসের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ড শেষমেশ অঘটনের আশঙ্কা দূর করে। নমিবিয়াকে দাপটের সঙ্গে পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনা আরও উজ্জ্বল করলেন উইলিয়ামসনরা।

আরও পড়ুন: রুদ্ধশ্বাস ম্যাচে ক্রুণাল পাণ্ড্যর বঢোদরাকে ২ রানে হারাল বাংলা

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
East Bengal FC: রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গলের মহিলা দল, মালয়েশিয়ার মাটিতে লাল-হলুদ ঝড়
Messi Goal: পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
পিতৃবিয়োগের পর প্রথম গোল, আকাশের বুকে বাবাকে খুঁজলেন মেসি, ভিডিও ভাইরাল
Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget