এক্সপ্লোর

T20 World Cup 2022: 'হাসারাঙ্গার থেকে সাবধান', বিশ্বকাপের আগেই প্রতিপক্ষদের সতর্কবার্তা দিয়ে রাখলেন মুরলীধরন

Wanindu Hasarranga: এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) নয় উইকেট নিয়েছিলেন। সিরিজ সেরাও ঘোষণা করা হয়েছিল তাঁকে।

কলকাতা: সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দ্বীপরাষ্ট্রের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga)। টুর্নামেন্টে নয় উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। ফাইনালে ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য এক আগ্রাসী ইনিংসও খেলেছিলেন লঙ্কান তারকা। এশিয়া কাপের সিরিজ সেরা ঘোষণা করা হয়েছিল তাঁকে। সামনেই আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022)। তার আগে শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন (Muttiah Muralitharan) হাসারাঙ্গার বিষয়ে বাকি দলগুলিকে সতর্কবার্তা দিয়ে রাখলেন।  

মুরলীর সতর্কবার্তা

মুরলীর মতে অস্ট্রেলিয়ার পিচে লেগ স্পিনার হাসারাঙ্গা কিন্তু বাকি দলগুলির ত্রাস হয়ে উঠতেই পারেন। তিনি বলেন, 'ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে দারুণ। অল্প বয়স হলেও, বিগত দুই, তিন বছর ধরে ও কিন্তু ভালই পারফর্ম করছে। অস্ট্রেলিয়ায় নিঃসন্দেহে অফস্পিনারদের থেকে লেগস্পিনাররা বেশি মদত পাবে। ওর বিরুদ্ধে ব্যাট করাটা কিন্তু একেবারেই সহজ হবে না। ওর থেকে কিন্তু খুব সাবধান থাকতে হবে প্রতিপক্ষদের।' পাশাপাশি যোদ্য দল হিসাবেই শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে বলেও মত মুরলীর। 'বিগত কয়েক বছর ধরে আমরা তরুণ দল নিয়েই খেলছি। এশিয়া কাপেই আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলেছি। ওদেরই সেরা দল বলে মনে হয়েছে এবং যোগ্য দল হিসাবেই ট্রফি জিতেছে শ্রীলঙ্কা।'

বিশ্বকাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শুক্রবার। এশিয়া কাপের দলই ধরে রাখা হয়েছে। প্রাক্তন অধিনায়ক দীনেশ চান্দিমল সুযোগ পেয়েছেন স্ট্যান্ড বাই হিসাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার মনে করা হচ্ছে শ্রীলঙ্কাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি যোগ্যতা পায়নি শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ পর্ব খেলতে হবে শনাকাদের। সেখান থেকে যোগ্যতা অর্জন করলে তবেই মূল পর্বে দেখা যাবে এশীয় সেরাদের । যা নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের অনেকে প্রশ্নও তুলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের নিয়ম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

ঘোষিত দল:

দাসুন শনাকা (অধিনায়ক), দনুষ্কা গুণতিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয় ডি'সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ তিক্সানা, জেফ্রি ভ্যান্ডার্সে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, দিলশান মদুশঙ্কা ও প্রমোদ মদুশন।

স্ট্যান্ড বাই: 
আশেন বান্দারা, প্রবীণ জয়বিক্রমা, দীনেশ চান্দিমল, বিনুরা ফার্নান্দো ও নুয়ানিন্দু ফার্নান্দো।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন এই স্পিনার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
ICC Rankings: শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
শীর্ষস্থানে ফিরলেন শুভমন গিল, কেরিয়ারের মাত্র দ্বিতীয় সিরিজ় খেলেই ব়্যাঙ্কিংয়ে বড় লাফ বৈভবের
Gulveer Singh: কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!
কমনওয়েলথ গেমসে গুলবীর সিংয়ের ঐতিহাসিক রুপো, কোচের এক মাস্টারপ্ল্যানেই কেল্লাফতে!

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget