এক্সপ্লোর

Rohit Sharma: বহুদিন বিশ্বকাপ জেতেনি ভারত, এখনই সেমিফাইনাল-ফাইনালের কথা ভাবছি না: রোহিত

Team India: এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। কোনও বিশ্বকাপ জেতেনি ভারত। সেই অপেক্ষার অবসান চান রোহিত শর্মা।

পারথ: শেষ বিশ্বকাপ এসেছিল ১১ বছর আগে। ২০১১ সালে। দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ আরও আগে। ২০০৭ সালে। প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। কোনও বিশ্বকাপ জেতেনি ভারত।

সেই অপেক্ষার অবসান চান রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'বিশ্বকাপে প্রথমবার দেশকে নেতৃত্ব দেব। আমি খুবই উত্তেজিত। এটা সত্যি যে, আমাদের দেশে অনেক বছর ধরে বিশ্বকাপ আসেনি। আমরা কিন্তু এবার বিশ্বকাপ জিততেই এসেছি। তবে একটা ম্যাচ জিতলেই তো চ্যাম্পিয়ন হওয়া যাবে না। বরং ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আর সেটাই আমাদের লক্ষ্য।' 

রোহিত যোগ করেছেন, 'বেশিদূর নিয়ে এখনই ভাবনাচিন্তা করতে চাইছি না। সবার সেমিফাইনাল জিতে ফাইনালে খেলার ইচ্ছা আছে। আমরাও ব্যতিক্রম নই। তবে একেবারে শুরু থেকেই আমরা সেমিফাইনাল বা ফাইনাল নিয়ে ভাবছি না। প্রতিটি ম্যাচ ধরে ধরে নিয়ে ভাবছি। সব দলকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।' 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাবর আজমদের (Babar Azam) বিরুদ্ধে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। সেই প্রথম বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কয়েক মাস আগে এশিয়া কাপে দুবার ফের দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয়েছিল। সেখানে প্রথম ম্যাচ জিতলেও, সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, 'আমি জানি সবাই পাকিস্তান ম্যাচের আগে খুব উত্তেজিত। বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ এটা। দু’দেশের কোটি কোটি সমর্থকের নজর থাকে এই ম্যাচের দিকে। যাঁরা মাঠে আসেন, যাঁরা বাড়িতে বসে খেলা দেখেন, সকলেই উত্তেজিত থাকেন। কিন্তু আমরা সে সব নিয়ে বেশি চিন্তা করছি না। নিজেদের মধ্যে বেশি কথা বলছি না। শুধু নিজেদের প্রস্তুতির দিকে নজর দিচ্ছি।' 

বিশ্বকাপ পরিকল্পনা প্রসঙ্গে বলছেন, 'যে ফরম্যাটই হোক, বিশ্বকাপ সবসময়ই আলাদা। আমরা কী করতে চাইছি, সেটা মুখে বলতে চাই না। পরিকল্পনা, প্রস্তুতি সবই ভালো হয়েছে। অতীত নিয়ে যেমন বেশি ভাবতে চাই না, তেমনই ভবিষ্যৎ নিয়েও বেশি ভাবছি না। ম্যাচের দিন করে দেখাতে চাই। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে এসেছি। যদিও সেটা ঘরের মাঠে। এখানে চ্যালেঞ্জ আলাদা। এখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া খুবই জরুরি ছিল। দলের অনেকেই প্রথম বার অস্ট্রেলিয়ায় এসেছে। সে কারণেই প্রতিযোগিতা শুরু হওয়ার অনেক আগে এখানে চলে এসেছিলাম। অস্ট্রেলিয়ার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ওদের জন্য বেশি জরুরি ছিল। দলের সকলেই বিশ্বকাপে নামার জন্য মুখিয়ে রয়েছে।' 

আরও পড়ুন: বোর্ডের কমিটি থেকে সরে দাঁড়াক, তোপ প্রাক্তন কর্তার, আমল দিচ্ছেন না সৌরভ-অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
সেঞ্চুরি পার্টনারশিপ, রাহুল ও পাড়িক্কাল, দুই ব্যাটারের অর্ধশতরানে তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের ইনিংস
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget