এক্সপ্লোর

Suryakumar On Sachin: সচিন ক্রিকেট কেরিয়ারের শেষদিন পর্যন্ত শিখেছেন, ম্যাচ জিতিয়ে বলছেন নায়ক

T20 World Cup: কিংবদন্তি সচিন তেন্ডুলকর যে তাঁর প্রেরণা, জানালেন জিম্বাবোয়ে বধের নায়ক।

মেলবোর্ন: ঘরোয়া ক্রিকেটে যে রাজ্যের প্রতিনিধিত্ব করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), সেখান থেকেই এক কিংবদন্তির উত্থান হয়েছিল। মুম্বইয়ের গণ্ডি ছাড়িয়ে যিনি পরে গোটা দেশে, বিশ্বক্রিকেটেও অমর গাথা রচনা করেছিলেন বাইশ গজে ব্যাট হাতে। কিংবদন্তি সেই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যে তাঁর প্রেরণা, জানালেন জিম্বাবোয়ে বধের নায়ক।

মুম্বই রাজ্য দলে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময় মাস্টার ব্লাস্টারের সান্নিধ্যে এসেছেন স্কাই। রবিবার মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জেতানো হাফসেঞ্চুরির পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে সূর্যকুমার বলেছেন, 'আমি প্রত্যেকবার শূন্য থেকে শুরু করি। শেখার কোনও শেষ নেই। সচিন তেন্ডুলকরকে দেখেছি। সচিন পাজি আমাকে বলেছিল, কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলার দিনও শেখার চেষ্টা করেছে। যে মানুষ আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ বছর কাটানোর পর মাঠে শেষ দিন পর্যন্ত শিখতে পারে, তাকে দেখে শেখা উচিত। আমিও রোজ কিছু না কিছু শিখি।'

রেকর্ডের ছড়াছড়ি

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলার ফাঁকে একাধিক রেকর্ড গড়ে ফেললেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সূর্য। চলতি ক্যালেন্ডার বর্ষে ২৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৯টি ওভার বাউন্ডারি মেরেছেন মুম্বইয়ের তারকা। যে নজির টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কারও নেই।

সবচেয়ে বড় কথা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিম চলতি ক্যালেন্ডার বর্ষে মেরেছেন ৪৩টি ছক্কা। তাঁর চেয়ে অনেক বেশি ছয় মেরে এগিয়ে গিয়েছেন স্কাই। গত বছর পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ৪২টি ছক্কা মেরেছিলেন। তবে কেউই কোনও দিন পঞ্চাশের গণ্ডি পেরননি। 

মেলবোর্নের নায়ক

টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) শুরুর আগে থেকে তাঁকে গেমচেঞ্জার বলা হচ্ছিল। কেন হচ্ছিল, রবিবার মেলবোর্নে ফের একবার তার প্রমাণ দিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

জিম্বাবোয়ের বিরুদ্ধে (Ind vs Zim) ঝোড়ো হাফসেঞ্চুরি করে ম্যাচের রং পাল্টে দিলেন স্কাই। একটা সময় ভারতের স্কোর দেড়শোয় পৌঁছবে কি না, তা নিয়ে সংশয় ছিল। সূর্যর দাপটে ভারত দেড়শো নয়, তুলল ১৮৬ রান। দলকে চালকের আসনে বসিয়ে দেওয়ার ফাঁকে ব্যক্তিগত এক নজিরও গড়ে ফেললেন সূর্য।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Team India (@indiancricketteam)

টি-টোয়েন্টি ক্রিকেটে চলতি ক্যালেন্ডার বর্ষে এক হাজার রান হয়ে গেল মুম্বইয়ের তারকার। তিনিই চলতি ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ স্কোরার। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে এক হাজার রানের মাইলফলক পেরলেন সূর্য। ২৮ ম্যাচে ১০২৬ রান হয়ে গেল তাঁর। এক ক্যালেন্ডার বর্ষে সর্বকালের সেরা রান সংগ্রহকারী হতে গেলে সূর্যকে পেরতে হবে পাকিস্তানের মহম্মদ রিজওয়ানকে। গত মরসুমে ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছিলেন রিজওয়ান। এই দুজন ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আর কোনও ব্যাটারের এক ক্যালেন্ডার বর্ষে এক হাজারের বেশি রান নেই।

আরও পড়ুন: রাবার বলে খেলেই স্কুপ শটে হাত পাকানো, রহস্য ফাঁস করলেন ম্যাচের নায়ক সূর্যকুমার

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget