এক্সপ্লোর

স্পিনের মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে দল: কোহলি

কানপুর: নিউজিল্যান্ড সিরিজে স্পিনারদের বিরুদ্ধে সফল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতের ব্যাটসম্যানরা। প্রথম টেস্টের আগে এমনই জানালেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, সম্প্রতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানদের রেকর্ড ভাল না হলেও, তাঁরা সেটা নিয়ে চিন্তিত নন। ভারতীয় দল টেস্টে এক নম্বর হতে চাইছে। তাই বিপক্ষকে কোনও সুযোগ দিতে নারাজ তাঁরা। কানপুরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ঘূর্ণি উইকেট হবে বলেই জানা গিয়েছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘আমরা এ বিষয়ে চিন্তিত না। তবে স্পিনারদের বিরুদ্ধে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’ গত বছর শ্রীলঙ্কা সফরে গল টেস্টে ১৭৬ রান তাড়া করতে নেমে বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথের দাপটে মাত্র ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। হেরাথ সাত উইকেট নিয়েছিলেন। স্পিন বোলিংয়ের বিরুদ্ধে এই ব্যর্থতার জন্য প্রবল সমালোচনার মুখে পড়েছিল ভারতীয় দল। এবারের সফরে স্পিনের উপর বিশেষ জোর দিচ্ছে নিউজিল্যান্ড। তারা তিন স্পিনার নিয়ে ভারতে এসেছে। ফলে গল টেস্টের প্রসঙ্গ ফের সামনে এসেছে। এ বিষয়ে প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘গল টেস্টে আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। তবে আমরা সেই ত্রুটি সংশোধন করেছি। দল সব বিষয়েই উন্নতি করতে চায়। কয়েকটি বিষয়ে আমাদের আরও শক্তিশালী হতে হবে। সংবাদমাধ্যমে আমাদের অনেক সমালোচনা হয়েছে। তবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় ভিন্ন পরিস্থিতিতে সফল হয়েছি। বিদেশে আমরা পেস বোলিং খেলার উপরে জোর দিয়েছিলাম। তাই স্পিন নিয়ে মাথা ঘামাইনি। এবার স্পিনের উপর জোর দিতে হবে।’ ঘরের মাঠে টানা ১৩টি টেস্ট খেলবে ভারত। নিউজিল্যান্ড সিরিজের মধ্যে দিয়ে টেস্টে এক নম্বর দল হয়ে ওঠার অভিযান শুরু করছে কোহলির দল। তার আগে ভারত অধিনায়ক বলেছেন, ‘তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাসী হয়ে খেলতে হবে। জায়গা হারানো নিয়ে ভয় পেলে চলবে না। সবাইকে এটা ভেবে খেলতে হবে, আমি আগামী ১০ বছর ধরে ভারতের হয়ে টেস্ট খেলব। এই দলের এক নম্বর হওয়ার ক্ষমতা রয়েছে। তরুণরা ভয়মুক্ত হয়ে খেললেই প্রত্যাশিত ফল পাওয়া যাবে।’ নিউজিল্যান্ডকে গুরুত্ব দিচ্ছেন কোহলি। তাঁর মতে, কেন উইলিয়ামসনের দল ভারতের সামনে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। ফলে তাঁদের কাজ সহজ হবে না। কিন্তু জিততে গেলে ঝুঁকি নিতেই হবে। এই ১৩টি টেস্ট ভারতীয় দলের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত কোহলির।

সেরা শিরোনাম

IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget