এক্সপ্লোর

রোহিত ওপেনার হিসেবে সফল হলে বড় লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে দলের সুবিধা হবে, মনে করছেন সঞ্জয় বাঙ্গার

টেস্ট ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ওপেনিং সমস্যার হাল খুঁজতে চাইছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজে কে এল রাহুলকে বাদ দিয়ে ব্যাটিং অর্ডারে এগিয়ে এনে ওপেনার হিসেবে রোহিত শর্মাকে দেখে নিতে চাইছেন নির্বাচকরা।

নয়াদিল্লি: টেস্ট ফরম্যাটে দীর্ঘদিন ধরেই ওপেনিং সমস্যার হাল খুঁজতে চাইছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন টেস্টের সিরিজে কে এল রাহুলকে বাদ দিয়ে ব্যাটিং অর্ডারে এগিয়ে এনে ওপেনার হিসেবে রোহিত শর্মাকে দেখে নিতে চাইছেন নির্বাচকরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দুটি টেস্টেই একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারেননি রাহুল। চার ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ৪৪,৩৮ এবং ১৩ ও ৬। চেনা ফর্মের ধারেকাছে দেখা যায়নি তাঁকে। সেজন্য আসন্ন সিরিজে রাহুলের পরিবর্তে রোহিতকে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন। নির্বাচকদের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। তিনি মনে করেন, টেস্টে ওপেনার হিসেবে রোহিত সফল হলে ভারত বড় টার্গেট তাড়া করতে পারে, যা অতীতে সম্ভব হচ্ছিল না। এক সাক্ষাত্কারে বাঙ্গার বলেছেন, এই মুহূর্তে টেস্টে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে পরিবর্তনের সুযোগ নেই। রোহিতের কাছে ওপেনিং একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ, পাঁচদিনের ক্রিকেটে এর আগে রোহিতকে খুব বেশি ওপেনারের ভূমিকায় দেখা যায়নি। কিন্তু ওপেনার হিসেবে নামলে সুবিধাও পাবেন তিনি। কারণ, বল শক্ত থাকবে, ফিল্ডিংয়ে ফাঁকফোকরও বেশি পাবেন। ব্যাটিংয়ের সুযোগের অপেক্ষায় বসেও থাকতে হবে না।এরফলে মানসিক শক্তি বাঁচাতে পারবেন তিনি। সফল হলে তিনি যেভাবে ব্যাটিং করেন, তা দলের পক্ষে খুবই লাভজনক হবে।সেক্ষেত্রে অতীতে কেপটাউন, এজবাস্টনের মতো যেমন লক্ষ্যগুলি তাড়া করতে দল পারেনি, তেমন লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে । বর্তমানের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও রোহিত টেস্ট দলে তাঁর জায়গা পাকা করতে পারেননি। ৩২ বছরের রোহিত এখনও পর্যন্ত ২৭ টেস্ট খেলেছেন। ৩৯.৬ গড়ে করেছেন ১৫৮৫ রান। অথচ একদিনের ক্রিকেটে ভারতীয় দলের ওপেনারের রয়েছে তিনটি দ্বিশতরান। সেখানে লাল বলের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা মাত্র তিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে তিনি বড় স্কোর করে দলে জায়গা পাকা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs Spain: একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
একা কুম্ভ মার্তিনেজ়, তোরেসের গোলে ১০ জনের আর্জেন্তিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
Argentina vs Spain: এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
এনজ়োর লাল কার্ড, দুর্ভেদ্য মার্তিনেজ়ের ১০ সেভ, বিশ্বকাপ ফাইনাল গড়াল অতিরিক্ত সময়ে
Argentina vs Spain: আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
আক্রমণের ঝড় স্পেনের, নাছোড় আর্জেন্তিনাও, চোট পেয়ে মাঠ ছাড়লেন লিসান্দ্রো, প্রথমার্ধ গোলশূন্য
ENG vs IND Live: কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত
কাজে দিল না রোহিত-কোহলির লড়াই, লর্ডসে হেরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও খোয়াল ভারত

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget