এক্সপ্লোর

MS Dhoni: 'মাহি মার রাহা হ্যায়...'১৮ বছর আগে আজকের দিনেই রেকর্ড গড়ে ঝোড়াে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ধোনি

MS Dhoni Record: অভিষেক সিরিজের পরের সিরিজেই পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি। আর তার পরের বছর ২০০৫ সালে আজকের দিনেই রেকর্ড গড়ে ওয়ান ডে ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানটি করেছিলেন এম এস ধোনি।

জয়পুর: সোনালি লম্বা চুল। রাঁচির মত ছোট শহর থেকে উঠে আসা। কেউ হয়ত ভাবেননি যে এই ছেলেটা এতদূর যেতে পারবেন। বিশেষ করে নিজের প্রথম আন্তর্জাতিক সিরিজে (International Series) দুর্বল বাংলাদেশের (IND vs BAN) বিরুদ্ধে চরম ব্যর্থতার পর তো তাঁকে  দল থেকে বাদ দেওয়ার কথাই উঠতে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও নির্বাচক কমিটি তাঁর ওপর ভরসা রেখেছিলেন। ভরসা মর্যাদা রাখেন তিনি। অভিষেক সিরিজের পরের সিরিজেই পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি। আর তার পরের বছর ২০০৫ সালে আজকের দিনেই রেকর্ড গড়ে ওয়ান ডে ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানটি করেছিলেন এম এস ধোনি (Mahendra Singh Dhoni)। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রানের ঝকঝকে ইনিংস। নিজের ইনিংসটি মাহি সাজিয়েছিলেন ১৫টি বাউন্ডারি ও ১০টি ছক্কা দিয়ে।

জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। সাত ম্য়াচের সিরিজে সেই ম্য়াচ জিতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৯৮ রান বোর্ডে তুলে নেয় শ্রীলঙ্কা। রান তাড়া করতে নেমে তিন নম্বরে ব্য়াটিং করতে নেমেছিলেন ধোনি। সচিন তেন্ডুলকর আউট হওয়ার পর ক্রিজে আসেন। আর আসার পর থেকেই একেবারে সবাইকে চমকে দিয়ে একের পর মারকাটারি শট। ক্রিকেটীয় ব্য়াকারণ মেনে শট কোনওদিনই নিজের কেরিয়ারে খুব একটা খেলেননি ধোনি। যে হেলিকপ্টার শট পরে গোটা বিশ্ববিখ্যাত হয়েছিল। সেদিন সেই শটের মাধ্যমেও প্রচুর রান করেছিলেন এমএসডি। মাহির ব্য়াটিং বিক্রমে ২৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ধোনির ইনিংস আজ ১৮ বছর পরও একটি রেকর্ড দখলে রেখেছে। উইকেট কিপার ব্য়াটারদের মধ্যে ওয়ান ডে ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক ধোনিই। তিনি টপকে গিয়েছিলেন ২০০৪ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অ্যাডাম গিলক্রিস্টের হাঁকানো ১২৬ বলে ১৭২ রানের ইনিংসটি। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন গিলি।

এরপরের ১৮ বছরে আজ পর্যন্ত কোনও উইকেট কিপার ব্যাটার ধোনির রেকর্ড ভাঙতে পারেননি। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৭৪ রানের ইনিংস খেলেছিলেন কুইন্টন ডি কক। ২০১৬ সালে সেঞ্চুুরিয়নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ১৭৮ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু ভাঙতে পারেননি ধোনির রেকর্ড। 

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট কিপার ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক ধোনি। ৫৩৮ ম্যাচে ১৭,২৬৬ রান করেছেন তিনি। তাঁর আগে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর ঝুলিতে রয়েছে ১৭,৮৪০ রান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget