এক্সপ্লোর

Australian Open 2025: হাঁটু গেড়ে গ্র্যান্ডস্লামের মঞ্চেই ভালবাসার শপথ, বান্ধবীকে দেখে বুক ধুকপুক করছিল রুডের

Casper Rudd: ম্য়াচ দেখতে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন ক্যাসপার রুডের দীর্ঘদিনের বান্ধবী মারিয়া গাল্লিগানি। গত নভেম্বরেই বাগদান সেরেছিলেন ক্যাসপার ও মারিয়া।

সিডনি: তিনবারের গ্র্যান্ডস্লাম ফাইনালিস্ট। বিশ্বের ৬ নম্বর টেনিস তারকা। এবারের অস্ট্রেলিয়ান ওপেনেও দুর্দান্ত শুরু করেছেন। কিন্তু গ্র্যান্ডস্লামের মঞ্চেই নিজের বান্ধবীকে ভালবাসা নিবেদন করতে গিয়েই নাকি নার্ভাস হয়ে পড়েছিলেন ক্যাসপার রুড। নরওয়ের এই ২৬ বছর বয়সি টেনিস তারকা এবারের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে স্প্যানিশ তারকা জাউমে মুনারকে ৬-৩, ১-৬, ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়ে দিয়ে অভিযান শুরু করেছেন।ম্য়াচ দেখতে ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন ক্যাসপার রুডের দীর্ঘদিনের বান্ধবী মারিয়া গাল্লিগানি। গত নভেম্বরেই বাগদান সেরেছিলেন ক্যাসপার ও মারিয়া। রুডকে অস্ট্রেলিয়ান ওপেনের সঞ্চালক প্রশ্ন করেছিলেন যে নাদালের বিরুদ্ধে ফরাসি ওপেনের ফাইনালে খেলা নাকি নিজের বান্ধবীকে বিয়ের জন্য অনুমতি চাওয়া, কোনটা বেশি কঠিন। তখনই কিছুটা চাপে পড়ে যান নরওয়ের এই তারকা টেনিস প্লেয়ার।

রড লেভার এরিনায় ক্যাসপার বলেন, ''হাঁটু গেড়ে যখন মারিয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, তখন আমার মধ্যে সব উথালপাথাল হচ্ছিল। এখন এই প্রশ্নের উত্তর দেওয়ার সময়ও আমি কিছুটা নার্ভাস হয়ে পড়েছি।''

এরপরই ক্যাসপার আরও বলেন, ''আমি রাফার বিরুদ্ধে ফাইনালে খেলার অভিজ্ঞতার কথা কোনওদিনও ভুলব না। কিন্তু মারিয়াকে যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সেই মুহূর্তটাও আমার কাছে ভীষণ স্মরণীয়।'' ক্যাসপার আরও বলেন, ''আমি এবারও ম্য়াচের আগে কিছুটা চিন্তায় ছিলাম। কোনও টুর্নামেন্টে নিজের প্রথম ম্য়াচ আমি রবিবার খেলিনি। এবারই প্রথমবার রবিবার খেলতে নেমে জয় ছিনিয়ে নিয়েছি।''

অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন সুমিত নাগাল

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নামবেন এটিপি ক্রমতালিকায় ৯৬ নম্বরে থাকা এই ভারতীয় তারকা। আর প্রথম ম্য়াচেই নাগালের প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের ২৬ নম্বর টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক। উল্লেখ্য়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন সুমিত নাগাল। অকল্যান্ড কোয়ালিফায়ার্সে আলেকজান্ডার ক্লিন্টচারোভ ও আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুমিত। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের অ্য়ালেক্স মিচেলসেনের বিরুদ্ধে ৭-৬ (৮), ৪-৬, ২-৬ ব্যবধানে হেরে যান সুমিত। ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে হেরে যান সুমিত। সম্প্রতি ডেভিস কাপে ভারতীয় দলের হয়ে না খেলার কথা জানিয়েছিলেন সুমিত। যা নিয়ে কিছুটা বিতর্কও হয়েছিল। গত মরশুমে এই টুর্নামেন্টে যোগ্যতা নির্ণায়ক পর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে এবার সরাসরিই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন নাগাল।

আরও পড়ুন: কবে থেকে শুরু এবারের আইপিএল? জানিয়ে দিলেন রাজীব শুক্ল

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget