এক্সপ্লোর

Tokyo Paralympics 2020: নিয়মের জাঁতাকলে আচমকাই ঝুলে রইল বিনোদের ব্রোঞ্জ-ভাগ্য

উদ্যোক্তারা শুধু জানিয়েছেন যে, এই ইভেন্টে পদক বিতরণ স্থগিত রাখা হয়েছে। সোমবার সন্ধের দিকে তা দেওয়া হবে।

টোকিও: তাঁকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ৩০ বছর বয়সে খেলা শুরু করে ৪২ বছর বয়সে প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics) পদক জয়। রবিবার টোকিও প্যারালিম্পিক্সে বিনোদ কুমার (Vinod Kumar) ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিততেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। অভিনন্দন জানিয়ে ট্যুিট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

কিন্তু রবিবার রাতের দিকের খবরে ভারতীয় ক্রীড়ামহলে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে আচমকাই সংশয় তৈরি হয়েছে বিনোদের পদক প্রাপ্তিকে ঘিরে। তিনি ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে!

কিন্তু কেন? কারণ, বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা।

ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টের যোগ্যতা পেয়েছিলেন বিনোদ। যাঁদের পেশিশক্তি ত্রুটিপূর্ণ হয়, তাঁরা এই ইভেন্টে অংশ নিতে পারেন। পাশাপাশি শরীরের কোনও অংশের মুভমেন্ট সঠিক না হলে, অঙ্গ না থাকলে বা দুই পায়ের মাপ সমান না হলে এই ইভেন্টে অংশ নেওয়া যায়। বিনোদের ক্ষেত্রে ২২ অগাস্ট প্যারালিম্পিক্সের আয়োজকরা সেই মাপকাঠি দেখে এফ ৫২ ইভেন্টের জন্য বিনোদকে নির্বাচিত করেছিলেন। তাঁর প্রতিপক্ষরা কী নিয়ে সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। উদ্যোক্তারা শুধু জানিয়েছেন যে, এই ইভেন্টে পদক বিতরণ স্থগিত রাখা হয়েছে। সোমবার সন্ধের দিকে তা দেওয়া হবে।

তবে ভারতের শ্যেফ দ্য মিশন গুরশরণ সিংহ সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পদক হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ। রবিবার এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।

বিনোদের কৃতিত্বে উচ্ছ্বসিত রাহুল গাঁধী। তিনি ট্যুইট করেছেন, 'ভারতীয় খেলাধুলোর কাছে বড় দিন। এশীয় রেকর্ড গড়ে প্যারালিম্পিক্সে ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন বিনোদ কুমার।' দীপা মালিকের ট্যুইট, 'দিনটা খুব স্পেশ্যাল। ৩০ বছর বয়সে খেলা শুরু করে ৪২ বছর বয়সে প্যারালিম্পিক্সে পদক জিতলেন বিনোদ কুমার।' ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

শীর্ষে চিন, একদিনে ৩ পদক জিতে ৪৫ নম্বরে উঠে এল ভারত

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
'ভুলে গেলে চলবে না ওঁদের মাঝমাঠ বিশ্বমানের', ছন্দহীন পর্তুগালকেও সমীহ করছেন গাভি
France vs Paraguay: মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
মাঠে তুমুল ঝামেলা, প্যারাগুয়ের গোলকিপারকে ব্যঙ্গ করে বিতর্কে এমবাপে, পাল্টা বোমা ফরাসি তারকার
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Vaibhav Sooryavanshi: 'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর
'কারও প্রতি বঞ্চনা করে না কখনও বিসিসিআই', বৈভবের জাতীয় দলে অভিষেকের পরই বার্তা রাজীব শুক্লর

ভিডিও

Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget