এক্সপ্লোর

Dutee Chand: চার বছরের নির্বাসন, শাস্তি কমানোর জন্য আবেদন করতে চলেছে দ্যুতি

NADA: ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার পথে হাঁটছেন ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দ।

নয়াদিল্লি: ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে চার বছরের জন্য নির্বাসিত করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা নাডা (NADA)। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করার পথে হাঁটছেন ভারতের তারকা স্প্রিন্টার দ্যুতি চন্দ (Dutee Chand)।

১০০ মিটার দৌড়ে ২৭ বছরের অ্যাথলিটের ঝুলিতে রয়েছে জাতীয় রেকর্ড। দ্যুতির আইনজীবী পার্থ গোস্বামী সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ ওষুধ খেয়েছিলেন দ্যুতি। শরীরে কীভাবে সেই নিষিদ্ধ উপাদান এল, তা নিশ্চিত করতে পেরেছি আমরা। কোনও সুবিধা পাওয়ার জন্য এই ওষুধ সেবন করা হয়নি। আমরা এই শাস্তির বিরুদ্ধে আবেদন করছি।'

ভারতের দ্রুততম মহিলা স্প্রিন্টার ডোপ টেস্টে (Dope Test) ব্যর্থ হয়ে নির্বাসিত হলেন ৪ বছরের জন্য। ২০২১ সালে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে ১০০ মিটার দূরত্ব অতিক্রম করতে মাত্র ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছিলেন দ্যুতি। যা জাতীয় রেকর্ড এখনও পর্যন্ত। এই নির্বাসনের মেয়াদ শুরু হচ্ছে চলতি বছর ৩ জানুয়ারি থেকে। আগামী ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত এই নির্বাসনের মেয়াদ বহাল থাকবে।

২০২২ সালের ৫ ডিসেম্বর যে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই নিষিদ্ধ ওষুধের মাত্রা পাওয়া গিয়েছে। ফলে সেদিনের পর থেকে যে যে সাফল্য পেয়েছেন দ্যুতি। বা যা যা পদক জিতেছেন, কোনও কিছুই আর বিবেচ্য হবে না। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে দ্যুতির।

দ্যুতি ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে(Asian Games)  জোড়া রুপোর পদক জিতেছিলেন। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে পদক জিতেছিলেন দ্যুতি। ভুবনেশ্বরে নাডার ডোপিং কন্ট্রোলের অফিসাররা দ্যুতির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে ২ বার করে। যদিও তার প্রথম নমুনায় অ্যানাবলিক এজেন্ট অ্যান্ডারিন, অস্টারিন এবং লিগ্যান্ড্রোলের উপস্থিতি ছিল, দ্বিতীয় নমুনায় অ্যান্ডারিন এবং অস্টারিনের চিহ্ন ছিল।

দ্যুতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। সমকামী তিনি। বান্ধবী মোনালিসা দাসের সঙ্গে লিভ ইন করেন। সমলিঙ্গে বিয়ে স্বীকৃতি পেলেই বিয়েও সেরে ফেলতে চান। সামাজিক প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করছেন কোন সংকল্প নিয়ে? এবিপি লাইভকে এক সাক্ষাৎকারে দ্যুতি জানিয়েছিলেন, 'সব মানুষের শরীর এক। মন আলাদা। একটা ছেলে যে একটা মেয়েকেই পছন্দ করবে বা একটা মেয়ে ছেলেকে পছন্দ করবে, তার কোনও মানে নেই। আমি মোনালিসাকে ভালবাসি। পছন্দ করি। ওর সঙ্গে থাকব বলে কথা দিয়েছি। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তবে সুপ্রিম কোর্ট এখনও ছাড়পত্র দেয়নি। অপেক্ষা করছি। আমাদের লড়াই চলবে।'' 

আরও পড়ুন: ফের কেকেআরে ফিরছেন গম্ভীর? প্রসাদের সঙ্গে লখনউ চুক্তি করতেই তুমুল জল্পনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

IND vs NZ 3rd ODI: ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
ঘরের মাঠে ৭ বছর এমন লজ্জার মুখে পড়েনি নিউজ়িল্যান্ড, কাল জিতলেই সিরিজ ভারতের
IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget