এক্সপ্লোর

U19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে নেই বাংলার কোনও ক্রিকেটার! নেতৃত্বে পাঞ্জাবের উদয়

Team India: সহ-অধিনায়ক মধ্য প্রদেশের সৌম্য কুমার পাণ্ডে। দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খানের ভাই মুশির খান।

মুম্বই: বিরাট কোহলির অনূর্ধ্ব বিশ্বকাপজয়ী (U 19 World Cup) দল হোক বা পৃথ্বী শ-দের বিজয়ী দল, বিশ্ব চ্যাম্পিয়ন যশ ধূলদের দল - অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলে জ্বলজ্বল করেছে বাংলার কোনও না কোনও ক্রিকেটারের মুখ। কখনও সেই নাম শ্রীবৎস গোস্বামী, কখনও সন্দীপন দাস, রবিকান্ত সিংহ, কখনও ঈশান পোড়েল তো কখনও রবি কুমার। কিন্তু আগামী অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন না বাংলার কোনও ক্রিকেটার। যা বঙ্গ ক্রিকেটের হতাশার ছবিটা ফের একবার প্রকট করে দিল। 

মঙ্গলবার যে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে, সেই দলের অধিনায়ক করা হয়েছে পাঞ্জাবের উদয় সাহারানকে। সহ-অধিনায়ক মধ্য প্রদেশের সৌম্য কুমার পাণ্ডে। দলে জায়গা করে নিয়েছেন সরফরাজ খানের ভাই মুশির খান।

সোমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার ২৪ ঘণ্টার মধ্যেই দল ঘোষণা করে দিল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন উদয় সাহারান।

২০২৪ সালের ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে ২৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতেই একটি ত্রিদেশী সিরিজ়ে অংশ নেবে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এই প্রস্তুতি প্রতিযোগিতার প্রতিযোগিতার তৃতীয় দল ইংল্যান্ড। দুই প্রতিযোগিতার জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের জাতীয় জুনিয়র নির্বাচক কমিটি। গত বারের চ্যাম্পিয়ন ভারত এবারের প্রতিযোগিতাতেও খেতাব জয়ের অন্যতম দাবিদার। গ্রুপ ‘এ’-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, আয়ার্ল্যান্ড এবং আমেরিকা।

 

নির্বাচিত ভারতীয় দল: আর্শিন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিংহ (উত্তর প্রদেশ), রুদ্র ময়ূর পটেল (গুজরাত), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মোলিয়া (বঢোদরা), মুশির খান (মুম্বই), উদয় সাহারান (অধিনায়ক, পাঞ্জাব), আরাভেল্লি অবনীশ রাও (উইকেটকিপার, হায়দরাবাদ), সৌম্য কুমার পাণ্ডে (সহ অধিনায়ক, মধ্যপ্রদেশ), এম অভিষেক (হায়দরাবাদ), ইন্নেশ মহাজন (উইকেটকিপার, হিমাচল প্রদেশ), ধনুশ গৌড়া (কর্নাটক), আরাধ্য শুক্ল (পাঞ্জাব), রাজ লিম্বানি (বঢোদরা) ও নমন তিওয়ারি (উত্তর প্রদেশ)।

আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget