এক্সপ্লোর

Boris Becker: জালিয়াতি! আড়াই বছরের জেল কিংবদন্তি খেলোয়াড়ের

ব্যাঙ্ক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বড়সড় শাস্তির মুখে পড়তে হল প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে (Boris Becker)। ২০১৭ সালেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছিলেন টেনিস কিংবদন্তি।

নয়াদিল্লি: ব্যাঙ্ক প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বড়সড় শাস্তির মুখে পড়তে হল প্রাক্তন টেনিস তারকা বরিস বেকারকে (Boris Becker)। ২০১৭ সালেই নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিয়েছিলেন টেনিস কিংবদন্তি। পরে জানা যায়, তিনবারের উইম্বলডন চ্যাম্পিয়ন আসলে বিরাট সম্পত্তির কথা গোপন করে গিয়েছিলেন।

সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়াই বছরের জেল হল বরিস বেকারের। জার্মান এই টেনিস প্লেয়ারের বিরুদ্ধে অভিযোগ ছিল প্রাক্তন স্ত্রীর অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ পাউন্ড ট্রান্সফার করেও তা গোপন  করেন। পাশাপাশি অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বরিস। উইম্বলডন ট্রফি, জার্মানিতে একাধিক স্থাবর সম্পত্তি এবং লন্ডনে একটি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে।

স্পেনের মায়োরকায় একটি সম্পত্তি কিনতে তিন লক্ষ পাউন্ড ব্যাঙ্ক থেকে লোন নেন তারকা টেনিস প্লেয়ার। তবে সেই ঋণের কিস্তি তিনি শোধ করেননি।  নিজেকে দেউলিয়া ঘোষণা করেন বেকার। আদালতের সামনে তিনি জানান, তাঁর দুটি উইম্বলডন খেতাব খোয়া গিয়েছে। তবে পরে দেখা যায়, বিভিন্ন অনলাইন সংস্থা থেকে অনেক টাকার জিনিস কিনেছেন তিনি। তদন্তে বেরিয়ে আসে আরও অবাক করা তথ্য। দুই প্রাক্তন স্ত্রী বারবারা ও লিলি সহ মোট নয় জনের অ্যাকাউন্টে প্রচুর টাকা পাঠিয়েছেন।

নিজেকে যখন দেউলিয়া ঘোষণা করেন তিনি, তখন নিজের স্থাবর, অস্থাবর সম্পত্তির পুরো তালিকা দেননি বরিস। সেই ভিত্তিতেই ঘোষণা করা হয়, বরিস বেকার দেউলিয়া। এই অভিযোগ ওঠার পর বরিসের বিরুদ্ধে মামলা দায়ের হয় আদালতে। তদন্তে জানা যায়, তিনি সঠিক তথ্য দেননি। ১৯৮৫ ও ১৯৮৯ সালে উইম্বলডন, ১৯৯১ ও ১৯৯৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ও ১৯৯২ সালে অলিম্পিক্স সোনা জয়ের কথা তিনি জানাননি। এমনকী, নিজের মার্সিডিজ বিক্রি করে পাওয়া ১.‌১৩ মিলিয়ন ইউরো তিনি লুকিয়েছিলেন। অভিযোগ, জার্মানিতে থাকা তাঁর দুটো সম্পত্তির পাশাপাশি প্রায় সাড়ে আট লক্ষ ইউরোর ব্যাঙ্ক লোনও লুকিয়েছিলেন বেকার।

বেকারের মামলার বিচারক ডেবোরা টেলর বলেছেন, এই ঘটনার জন্য বরিস কোনও অনুশোচনা দেখাননি। এমনকি বরিস নিজের অপরাধ স্বীকারও করেননি। বিচারপতিরা বরিসকে সম্পত্তি লুকিয়ে রাখার জন্য দোষী সাব্যস্ত করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget