এক্সপ্লোর

বেঙ্গসরকার মিথ্যা বলছেন, পাল্টা দাবি শ্রীনিবাসনের

চেন্নাই: বিরাট কোহলিকে দলে নেওয়ার জন্য প্রধান নির্বাচকের পদ খোয়ানো নিয়ে দিলীপ বেঙ্গসরকারের অভিযোগ অস্বীকার করলেন বিসিসিআই-এর তৎকালীন সভাপতি এন শ্রীনিবাসন। তাঁর পাল্টা দাবি, বেঙ্গসরকার ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করছেন। শ্রীনি বলেছেন, ‘২০০৮ সালে একজন খেলোয়াড়কে বাদ দিয়ে অন্য একজনকে দলে নেওয়ার জন্য তাঁকে সরে যেতে হয়েছিল বলে যে অভিযোগ করছেন দিলীপ বেঙ্গসরকার, সেটা সত্যি নয়। কারণ, ওই দুই খেলোয়াড়ই শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ছিলেন।’ বেঙ্গসরকার অভিযোগ করেন, ২০০৮ সালে তামিলনাড়ুর ব্যাটসম্যান এস বদ্রিনাথের বদলে বিরাটকে দলে নেওয়ার ফলেই শ্রীনির কোপে পড়ে প্রধান নির্বাচকের পদ থেকে সরে যেতে হয় তাঁকে। তাঁর আরও দাবি, ভারতের তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও কোচ গ্যারি কার্স্টেনও বিরাটের বদলে বদ্রিনাথকেই দলে চেয়েছিলেন। বিরাটকে দলে নেওয়ার জন্যই ২০০৮-এর সেপ্টেম্বরে তাঁকে প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বলেও দাবি করেন বেঙ্গসরকার। এই অভিযোগ অস্বীকার করে শ্রীনিবাসন বলেছেন, ‘সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি, দিলীপ বেঙ্গসরকার অভিযোগ করেছেন, ২০০৮ সালে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের বিষয়ে আমি তাঁর সঙ্গে একমত হইনি এবং এর ফলেই তিনি আর প্রধান নির্বাচকের পদে থাকতে পারেননি। কার হয়ে তিনি কথা বলছেন? তাঁর উদ্দেশ্য কী? যাই হোক না কেন, এটা ঠিক নয়। তাঁর নির্বাচক না থাকার পিছনে আমার হাত থাকার অভিযোগ মিথ্যা। এখন এই কথা বলার কারণ কী? আমি কোনওদিন দল নির্বাচনে হস্তক্ষেপ করিনি।’ শ্রীনিবাসন আরও বলেছেন, ‘দিলীপ বেঙ্গসরকারের প্রতি আমার কোনও বিদ্বেষ নেই। আমি যে প্রকল্প চালু করেছিলাম, তার সুবিধা তিনিও পেয়েছেন। ১৯৯৪ সালে তাঁর বেনিফিট ম্যাচে এক লক্ষ টাকা দিয়েছিল ইন্ডিয়া সিমেন্টস। ক্রিকেটার হিসেবে তাঁর প্রতি আমার শ্রদ্ধা ছিল। আমি তাঁকে জাতীয় নায়কের মর্যাদা দিয়েছিলাম। তিনি এই ধরনের কথা বলায় আমি দুঃখিত।’

সেরা শিরোনাম

Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
Bengal Cricket: বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
বাংলার অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে পক্ষপাত, স্বজনপোষণের অভিযোগ, নির্বাচক কমিটির প্রধান বললেন...
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget