এক্সপ্লোর

Paris Olympics: ভারতীয় কুস্তির সাফল্যের দিন, অলিম্পিক্সের টিকিট পাকা করলেন বিনেশসহ দুই মহিলা কুস্তিগির

Paris Olympics 2024: এই নিয়ে মোট চার ভারতীয় মহিলা অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন অন্তিম পাংহাল।

বিশেখ: এক ঐতিহাসিক দিনে তিন ভারতীয় মহিলা কুস্তিগির প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্যতা অর্জন করলেন। শনিবার কির্ঘিজস্তানের বিশেখে এশিয়ান অলিম্পিক্স কোয়ালিফায়ারে বিনেশ ফোগত (Vinesh Phogat), অংশু মালিক (Anshu Malik) এবং রীতিকা (Reetika) আসন্ন অলিম্পিক্সের জন্য কোয়ালিফাইল করলেন।

বিনেশ ফোগত ৫৩ কেজির বিভাগ থেকে ৫০ কেজির বিভাগে সরে আসেন। যোগ্যতা অর্জনপর্বে তিনি আগাগোড়া দাপট দেখান। দক্ষিণ কোরিয়ার মিরানকে ১০-০ হারানোর পর, কম্বোডিয়ার সামনাংকেও একই স্কোরলাইনে হারান ভীনেশ। শেষ চারে কাজাখস্তানের লরার বিরুদ্ধে নেমেছিলেন ভারতীয় তারকা কুস্তিগীর। এই ম্যাচে আক্রমণের বদলে খানিকটা বেশি পরিমাণে রক্ষণ করতে হয় ভীনেশকে। তিনি বিরতির সময় অবশ্য ৪-০ এগিয়েই ছিলেন। ১ মিনিট ৪৩ সেকেন্ড বাকি থাকতে থাকতেই ম্যাচ জিতেও নেন তিনি। বিনেশ ফোগত নিজের তৃতীয় অলিম্পিক্সে নামবেন।

অপরদিকে, অংশু কির্ঘিজস্তানের কালমিরা বিলিম্বেকে ১২-১ হারান। এশিয়ান গেমসের ব্রোঞ্জপদকজয়ী লেলোখনকে ১০-০ হারান। অনূর্ধ্ব ২৩ বিশ্বচ্যাম্পিয়ন রীতিকা দক্ষিণ কোরিয়ার ইউয়েঞ্জুকে ১০-০ হারান। তারপর মঙ্গোলিয়ার এনখ আমারকে হারান ১১-০। এরপর চিনের ব্রোঞ্জপদকজয়ী জুয়ানকে ৯-৬ হারান। শেষ চারে চিনা তাইপের হুই চ্যাংকে ৭-০ হারিয়ে ৭৬ কেজি বিভাগে অলিম্পিক্সের ছাড়পত্র অর্জন করেন। এই নিয়ে মোট চার ভারতীয় মহিলা অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছেন। এই ত্রয়ী বাদেও সেই তালিকায় রয়েছেন অন্তিম পাংহাল।

তবে ৬২ কেজি বিভাগে মানসি এবং ৬৮ কেজি বিভাগে নিশা প্যারিসের টিকিট জোগাড় করতে ব্যর্থ হন। মানসি সেমিফাইনালে পৌঁছেও উত্তর কোরিয়ার জিয়ং মুনের বিরুদ্ধে ৬-০ হারেন। নিশা নিজের বিভাগের সেমিফাইনালেও পৌঁছতে পারেননি।  

ভারতের ধাক্কা

তবে প্যারিসে আয়োজিত মেগা ইভেন্ট থেকে ছিটকে গিয়েছেন পদক জয়ের অন্যতম বড় দাবিদার মুরলি শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। ভারতীয় তারকা অ্যাথলিট নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল নিজেই অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান। কী হয়েছে তাঁর?

২৫ বছর বয়সি ভারতীয় লং জাম্পার মুরলি জানান অনুশীলনের সময় তিনি হাঁটুতে চোট পেয়েছেন। মঙ্গলবারই চোট লাগে তাঁর। এই চোটের জেরেই মুরলির আর এ বারের অলিম্পিক্সে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। তাঁকে হাঁটুতে অস্ত্রোপ্রচার করাতে হবে। মুরলি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'মঙ্গলবার অনুশীলন করার সময় আমি হাঁটুতে চোট পাই। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর আমার হাঁটুতে অস্ত্রোপ্রচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে একটা জিনিস যেটার জন্য সাম্প্রতিক সময়ে আমি এত খাটাখাটনি করেছি, সেটায় আর অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: নজরে কোহলি, নারিন-কাঁটা উপড়ে জয়ের সরণিতে ফিরতে পারবে RCB? না ঘরের মাঠে শেষ হাসি হাসবে KKR? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
Neymar: 'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের
'আমার সময় শেষ...' আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা নেইমারের

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget