এক্সপ্লোর

অধিনায়ক হিসেবে কোহলির এখনও তেমন কোনও সাফল্য নেই, বললেন গম্ভীর

অধিনায়ক হিসেবে তেমন কোনও সাফল্য এখনও অর্জন করতে পারেননি বিরাট কোহলি। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় দলের অধিনায়ককে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করেছেন। চমকপ্রদ ব্যক্তিগত রেকর্ড সত্ত্বে ট্রফি জয়ী দলের সদস্য তাঁরা ছিলেন না।

নয়াদিল্লি: অধিনায়ক হিসেবে তেমন কোনও সাফল্য এখনও অর্জন করতে পারেননি বিরাট কোহলি। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ভারতীয় দলের অধিনায়ককে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিসের মতো ক্রিকেটারদের সঙ্গে তুলনা করেছেন। চমকপ্রদ ব্যক্তিগত রেকর্ড সত্ত্বে ট্রফি জয়ী দলের সদস্য তাঁরা ছিলেন না। প্রাক্তন ক্রিকেটা তথা অধুনা বিজেপি সাংসদ গম্ভীর বলেছেন,এটা দলগত খেলা। কেউ নিজের রান করতেই পারেন। ব্রায়ান লারার মতো খেলোয়াড় প্রচুর রান করেছেন। জ্যাক কালিসের মতো ক্রিকেটার কোনও ট্রফিই জিততে পারেননি। বিরাট কোহলিও এখনও এ ব্যাপারে তেমন কিছু সাফল্য অর্জন করতে পারেননি। সত্যি কথা বলতে কী, এখনও তাঁর অনেক কৃতিত্ব অর্জন বাকি রয়েছে। কেউ বড় রান করতেই পারেন। কিন্তু আমার মতে, বড় ট্রফি জিততে না পারলে সমগ্র কেরিয়ার পরিপূর্ণ করে তোলা যায় না। ক্রিকেট সংক্রান্ত একটি শো-তে এই মন্তব্য করেছেন ৩৮ বছরের গম্ভীর। এর আগে একই শো-তে তিনি বলেছিলেন যে, গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে বর্তমান ভারতীয় দলের আত্মবিশ্বাসের অভাব প্রকট হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি ২০১৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ও ২০১৭-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের হারের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, চাপের মুখে কেমন পারফর্ম করতে পারে, এটাই একটা ভালো দল ও একটা সেরা দলের ফারাক গড়ে দেয়। আর এক্ষেত্রে বর্তমান ভারতীয় দল খুব বেশি চাপে পড়লে সেভাবে পারফর্ম করতে পারে না। গম্ভীর বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্বকাপ- উভয় টুর্নামেন্টেই লিগ পর্যায়ে ভালো খেলেছিল ভারত। কিন্তু নকআউট বা সেমিফাইনালে ভালো খেলতে পারেনি। এক্ষেত্রে মানসিক দৃঢ়তাও একটা বড় ব্যাপার। গম্ভীর বলেছেন, যত কিছুই দাবি করা হোক না কেন, মাঠে নেমে কাজের কাজ করতে হবে এবং নিজেদের প্রমাণ করতে হবে। তা না হলে কখনও চ্যাম্পিয়ন দলের তকমা পাওয়া যায় না।

Q. অধিনায়ক কোহলি সম্পর্কে গম্ভীরের এই মূল্যায়ণের সঙ্গে আপনি কি সহমত?

কোহলির নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। তবে টেস্ট ক্রিকেটে দাপট দেখিয়েছে ভারতীয় দল। ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারিয়ে জয়ী হয়েছে টিম কোহলি। 

সেরা শিরোনাম

England vs Pakistan: 'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
'অত্যন্ত দুর্বল দল পাকিস্তান', রুটদের হেসেখেলে সিরিজ জেতা উচিত, মনে করেন ব্রড
Manav Suthar: গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
গল টেস্টে সুথারের অনবদ্য পারফরম্যান্সের পরেই তাঁকে আইপিএল থেকে বিরত থাকার পরামর্শ পূজারার
Glenn Maxwell: পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
পরিবারে নতুন সদস্যের আগমন, সোশ্য়াল মিডিয়ায় আবেগঘন বার্তা ম্য়াক্সওয়েলের
India vs Sri Lanka: নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার
নিষ্প্রভ কুলদীপ, কলম্বো টেস্টেই ভারতের হয়ে অভিষেকের পথে ৩৩ বছরের স্পিনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget