এক্সপ্লোর

শ্লথ ব্যাটিংয়ের সমালোচনা উড়িয়ে ধোনির পাশে কোহলি

    লর্ডস:  দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮৬ রানে হারিয়ে একদিনের সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের যে রকম দাপট দেখা গিয়েছিল, দ্বিতীয় ম্যাচে তেমন কিছু হল না। রান তাড়া করতে নেমে ভারতের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ৬০ রানের মধ্যেই তিনজন ব্যাটসম্যান আউট হয়ে যান। এরপর সুরেশ রায়না ও অধিনায়ক বিরাট কোহলি ইনিংসের হাল ধরেন। তাঁদের জুটিতে ৫০-র বেশি রান যোগ হয়। কিন্তু এই জুটি ভাঙতেই ভারত আর লড়াই করতে পারেনি। কোহলি ও রায়নার আউটের পর পাঁচ নম্বরে ব্যাট করতে আসেন মহেন্দ্র সিংহ ধোনি। কঠিন পরিস্থিতি থেকে দলকে তিনি উদ্ধার করবেন বলে আশা করছিলেন সমর্থকরা। কিন্তু ধোনি সে রকম ইনিংস গতকাল খেলতে পারেননি। শ্লথগতিতে ব্যাটিং করেন তিনি। ৫৯ বলে ৩৭ রান করেন। ধোনি যখন ব্যাট করতে নামেন তখন ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৩ ওভারে ১৮৩ রান। কিন্তু ধোনির ব্যাট সেভাবে ঝড় তুলতে না পারায় প্রয়োজনীয় রান রেট ক্রমশ বাড়তে থাকে। এই ইনিংসের পর অনেকেই ধোনির সমালোচনা করেছেন। কিন্তু এ ধরনের সমালোচনাকে একেবারেই পাত্তা দিলেন না অধিনায়ক কোহলি। ধোনির পাশে দাঁড়িয়ে বললেন, ক্রিকেটে সবদিন সবকিছু নিজের মতো হয় না। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টার ত্রুটি রাখিনি। কিন্তু সবকিছু আমাদের হাতে ছিল না। কোহলি আরও বলেছেন, আমার আর পুরো দলেরই ধোনির প্রতি আস্থা রয়েছে। যাঁরা আজ ওর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরাই ধোনির প্রশংসা করে তাঁকে দুরন্ত ফিনিসার বলতেন। কিন্তু প্রত্যেক ম্যাচেই তা করা সম্ভব হয় না।ধোনির ব্যাটিংয়ের ওপর আমার সম্পূর্ণ রয়েছে। আমরা শুধু চাইছিলাম যে, ১৭০ হা ১৮০ রানের মতো বড় ব্যবধানে না হারি। কোহলি বলেছেন, ৩০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করাটা সব সময়ই মুশকিলের। ইংল্যান্ডের বোলাররা দারুণ বল করেছেন। আমরা ইংল্যান্ডের বোলিংয়ের মোকাবিলা সঠিকভাবে করতে পারিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget