এক্সপ্লোর

Virat Kohli Reaction: সেমিফাইনালে হারের হতাশা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করবে দল, আশাবাদী কোহলি

Virat Kohli: ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও বিরাট কোহলিই বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। মোট ২৯৭ রান করেছেন কোহলি।

অ্যাডিলেড: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ১০ উইকেটে হেরে ভারতীয় দলের (Indian Cricket Team) টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান সমাপ্ত হয়েছে। ফের একবার বিশ্বখেতাব অধরাই রয়ে গিয়েছে। সেমিফাইনালে ভারতীয় দলের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। দুর্দিনে দলের পাশে থাকার বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিংহরা। এবারে মুখ খুললেন দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলিও (Virat Kohli)। হতাশার মাঝেও নতুনভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা দিলেন বিরাট।

বিরাটের অঙ্গীকার 

প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমার নিজেদের লক্ষ্যপূরণ না করতে পেরে, একরাশ হতাশা নিয়ে অস্ট্রেলিয়া ছাড়তে চলেছি। তবে দলগতভাবে আমরা এখান থেকে অনেক স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছি। এই অবস্থান থেকে নিজেদের উন্নতি করাই আমাদের লক্ষ্য। আমাদের সমর্থনে প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিভর্তি করার জন্য সমর্থকদের অনেক অনেক ধন্যবাদ। এই জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে মাঠে নামতে পারায় সবসময়ই গর্ব হয়।' ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে ব্যর্থ হলেও, গোটা টুর্নামেন্ট জুড়েই কথা বলেছে বিরাটের ব্যাট।

 

দুরন্ত বিরাট

কোহলিই বর্তমান বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক। মোট ২৯৭ রান করেছেন তিনি। সেমিফাইনালে ভারত মুখ থুবড়ে পড়লেও, ব্যক্তিগতভাবে কালই অ্যাডিলেডে জোড়া রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন কোহলি। ভারত প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটের বিনিময়ে ১৬৮ রান তোলে। চার হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান পূরণ করতে ৩১ রানের প্রয়োজন ছিল কোহলির। তিনি এদিন ৫০ রানে থামলেন।

অ্যাডিলেডে বরাবরই বিরাটের ব্যাট কথা বলে, তা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। অ্যাডিলেডে বিশ ওভারের তিন ম্যাচ খেলে তিনবারই অর্ধশতরান করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রইল। ৫০ রানের এই ইনিংসের সুবাদেই বিরাট অ্যাডিলেডে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটারের রেকর্ড নিজের নামে করে ফেললেন। ভাঙলেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিরাট ১১ ম্যাচে ১৫টি ইনিংস খেলে অ্যাডিলেডে মোট ৯৫৭ রান করেছেন বিরাট, গড় ৭৩.৬১। এই পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন বিরাট। 

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হতাশাজনক হারের পর সমর্থকদের বার্তা দিলেন হার্দিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget