এক্সপ্লোর

ডিভিলিয়ার্সই সেরা, বললেন আপ্লুত কোহলি

বেঙ্গালুরু: আইপিএলের কোয়ালিফায়ারে গুজরাত লায়ন্সের ১৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একটা সময় ২৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ততক্ষণে ফিরে গিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানরাও। কিন্তু এবি ডিভিলিয়ার্সের দাপটে হার মানতেই হল সুরেশ রায়নার দলকে। ম্যাচের পর এবির প্রশংসায় পঞ্চমুখ কোহলি। চলতি আইপিএলে বরাবরই দেখা গিয়েছে কোহলির দাপট। কিন্তু গত রাতে খালি হাতে ফেরেন তিনি। পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরও অনেকেই আশা রেখেছিলেন এবির ওপর। সেই আস্থার যথাযোগ্য মর্যাদা দিয়েছেন এবি। অপরাজিত ৭৯ রান করে দলকে ফাইনালে তুললেন তিনি। কোহলির দাপটে খানিকটা হলেও ডিভিলিয়ার্স কিছুটা আড়ালে চলে গিয়েছিলেন। যদিও ১৫ ম্যাচে ১৭০.০৭ স্ট্রাইক রেটে ৬৮২ রান করেছেন তিনি। শেষপর্যন্ত অত্যন্ত প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলেন ডিভিলিয়ার্স। এতদিন আড়ালে হলেও একটা বিতর্ক চলছে- সেরা কে? কিন্তু গতকালের ওই ইনিংসের পর এ ব্যাপারে কোনও বিতর্ক থাকতে পারে বলে মনে করছেন না কোহলি। ডিভিলিয়ার্সের ম্যাচ জেতানো ইনিংস দেখে মুগ্ধ তিনি। ম্যাচের শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে দলের সাফল্যের কৃতিত্ব কোহলি দক্ষিণ আফ্রিকান ডিভিলিয়ার্সকেই দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে, এখানে বিজয়ী অধিনায়ক হিসেবে দাঁড়িয়ে রয়েছি। এখানেই তো সব বিতর্ক খতম। আমি ডিভিলিয়ার্সের শ্রেষ্ঠত্ব স্বীকার করছি। বড় ম্যাচ হলেই এবি জ্বলে ওঠে। চাপের মুখে এটা অন্যতম সেরা ইনিংস। ওর জন্য আমি খুব খুশি’। ডিভিলিয়ার্সকে যোগ্যসঙ্গত দেওয়ার জন্য তরুন ক্রিকেটার ইকবাল আবদুল্লারও প্রশংসা করেছেন কোহলি। ডিভিলিয়ার্স ও আবদুল্লার অবিচ্ছিন্ন ৯১ রানে পার্টনারশিপ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

সেরা শিরোনাম

India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget