এক্সপ্লোর

Virat Kohli Resigns: অধিনায়ক হিসাবে টেস্টে ৪০ জয়, সৌরভ-ধোনিকে ছাপিয়ে গিয়েছে বিরাট-সাফল্য

সাল ২০১৫। জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর পরিবর্তে নেতৃত্বের মুকুট উঠল বিরাট কোহলির (Virat Kohli) মাথায়।

কলকাতা: সাল ২০১৫। জাতীয় টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর পরিবর্তে নেতৃত্বের মুকুট উঠল বিরাট কোহলির (Virat Kohli) মাথায়।

পরের ৭ বছর টেস্টে ভারতীয় দলকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেন কোহলি। অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতে ফেরা। ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাটিতে হারানো। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ বধ। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়। ঘরের মাঠে কার্যত অপরাজেয় হয়ে ওঠা। টেস্টে তাঁর নেতৃত্বে একের পর এক কোহিনূর জয় করে ভারতীয় দল। তিনি অধিনায়ক থাকাকালীন টেস্টে বিশ্বের এক নম্বর দল হয় ভারত। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যোগ্যতা অর্জন করে ভারত। টেস্টের আঙিনায় গত সাত বছরে ক্রিকেট বিশ্বে একের পর এক দুর্লভ কাণ্ডকারখানা ঘটিয়েছে টিম ইন্ডিয়া। যার পুরোধা তিনি, কিংগ কোহলি।

শনিবার টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করলেন কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যেতে ৭ বছর ধরে কঠোর পরিশ্রম, সাধনা ও অক্লান্ত অধ্যাবসায় লেগেছে। পুরোপুরি সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। কিছুই বাদ দিইনি। কিন্তু সব কিছুরই শেষ থাকে। ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসাবে আমার ইতি টানার সময় হয়েছে। অনেক ভালর পাশাপাশি কিছু খারাপ সময়ও গিয়েছে। কিন্তু কখনও প্রচেষ্টা ও বিশ্বাসের অভাব ছিল না। আমি সব সময় যা করি তাতে একশো কুড়ি শতাংশ দেওয়ায় বিশ্বাসী আর যদি সেটা না পারি, তাহলে জানি সেটা ঠিক নয়। মনের দিক থেকে আমি পুরোপুরি স্বচ্ছ আর দলের কাছে সৎ থাকতে চাই’।

তাঁর নেতৃত্বে ভরসা রাখার জন্য পূর্বসূরি মহেন্দ্র সিংহ ধোনি, প্রাক্তন কোচ রবি শাস্ত্রী-সহ সাপোর্ট স্টাফদের এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট।

টেস্ট দলের অধিনায়ক হিসাবে ঈর্ষণীয় পরিসংখ্যান। মোট ৬৮টি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। যার মধ্যে ভারত জিতেছে ৪০টি ম্যাচ। ১৭টি ম্যাচে পরাজয় স্বীকার করতে হয়েছে ভারতকে। পাশাপাশি ১১টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। টেস্ট জয়ের নিরিখে কোহলি ছাপিয়ে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ধোনির মতো কিংবদন্তি অধিনায়কদের। ভারতের একমাত্র অধিনায়ক হিসাবে এক ক্যালেন্ডার বর্ষে বিদেশের মাটিতে চারটি টেস্ট জেতার নজির গড়েছেন কোহলি। তাও একবার নয়, দু-দুবার। দক্ষিণ আফ্রিকার কাছে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজ হারলেও এশিয়ার একমাত্র অধিনায়ক হিসাবে সেঞ্চুরিয়নে টেস্ট জেতার নজির গড়েছেন বিরাট।

টেস্টে অধিনায়ক কোহলির কাছে হয়তো সবচেয়ে বড় ক্ষত হয়ে থাকবে নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়। যদিও কোহলি মনেপ্রাণে বিশ্বাস করেন, এক ম্যাচের ফলাফলে কোনও দলকে বিশ্বের সেরা বেছে নেওয়া যায় না। দল হিসাবে দীর্ঘ সময় ধরে দাপট দেখাতে পারাটাই আসল কৃতিত্বের। অধিনায়ক হিসাবে তিনি যেটা করে দেখিয়েওছিলেন। টেস্টে গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছিল টিম ইন্ডিয়া।

কোহলির টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটি অধ্যায়। যে পর্ব ভারতীয় ক্রিকেটকে শিখিয়েছে, চোখে চোখ রেখে আগ্রাসী ক্রিকেট খেললে অসম্ভবকেও করা যায় সম্ভব।

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
Sandpaper Gate: 'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট
'বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত', কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget