এক্সপ্লোর

Sehwag on Maxwell: আইপিএল-এর সময় ক্রিকেটে চেয়ে গলফ নিয়ে বেশি সিরিয়াস থাকে, ফের ম্যাক্সওয়েলকে তোপ সহবাগের

Virender Sehwag vs Glenn Maxwell: এর আগে ম্যাক্সওয়েলকে ১০ কোটি টাকার চিয়ারলিডার বলে কটাক্ষ করেন সহবাগ।

নয়াদিল্লি: আইপিএল-এ পারফরম্যান্স যতই খারাপ হোক না কেন, অস্ট্রেলিয়ার হয়ে খেলার সময় সম্পূর্ণ অন্য মূর্তিতে গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। অথচ কিছুদিন আগেই হওয়া আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে তিনি এই পারফরম্যান্সের ধারেকাছেও ছিলেন না। এই বিপরীতমুখী ভূমিকার জন্য ভারতের প্রাক্তন তারকা ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগের তোপের মুখে ম্যাক্সওয়েল। একটি সাক্ষাৎকারে ম্যাক্সওয়েলের তীব্র সমালোচনা করে সহবাগ বলেছেন, ‘ম্যাক্সওয়েল যখন অস্ট্রেলিয়ার হয়ে খেলে, তখন ওর মনোভাব বদলে যায়। কারণ, ও জানে দলে জায়গা নিরাপদ নয়। দু’তিনটি ইনিংসে রান না পেলেই ও অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ে যাবে এবং তারপর ফিরে আসা কঠিন হবে। কিন্তু আইপিএল-এ সেটা হয় না। সেই কারণেই ও আইপিএল-কে সমান গুরুত্ব দেয় না।’ এবারের আইপিএল-এ ১৩ ম্যাচ খেলে মাত্র ১০৮ রান করেছেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএল-এই তাঁর পারফরম্যান্স সবচেয়ে খারাপ। অথচ ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি যথাক্রমে ৪৫, ৬৩ অপরাজিত ও ৫৯ রান করেন। টি-২০ সিরিজে তাঁর রান যথাক্রমে ২, ২২ ও ৫৪। সিরিজের শেষ টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে ম্যাক্সওয়েলের বড় অবদান ছিল। এরপরেই এই ডানহাতি ব্যাটসম্যানের তীব্র সমালোচনা করে কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর সহবাগ বলেছেন, ‘ও আইপিএল-এ কোনওরকম চাপই নেয় না। ও শুধু খেলা উপভোগ করার জন্যই এখানে আসে। ও রান করা ছাড়া আইপিএ-এর ম্যাচগুলিতে বাকি সবকিছুই করে। অন্য খেলোয়াড়দের উৎসাহ দেয়, ঘুরে বেড়ায়, নাচে। কিন্তু রান করে না। খেলা শেষ হওয়ার পর যদি বিনামূল্যে পানীয় পায়, তাহলে সেটা নিয়ে ওর ঘরে চলে যায়। না হলে ঘরে গিয়ে প্রচুর পান করে। তাই আমার কোনওদিনই মনে হয় না ও খেলার বিষয়ে সিরিয়াস। ও যখন আইপিএল-এ খেলতে আসে, তখন ক্রিকেটের চেয়ে গলফ নিয়েই বেশি সিরিয়াস থাকে। ও সিরিয়াস হলে পারফরম্যান্সে তার প্রভাব পড়ত।’ ১০ কোটি টাকা দিয়ে ম্যাক্সওয়েলকে দলে নিয়েছিল কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু সেই তুলনায় পারফরম্যান্স একেবারেই ভাল নয়। এই কারণে এর আগেও ম্যাক্সওয়েলের তীব্র সমালোচনা করেন সহবাগ। তিনি বলেন, ‘গ্লেন ম্যাক্সওয়েল নামক ১০ কোটি টাকার এই চিয়ারলিডার পঞ্জাবের জন্য বড্ডই ব্যয়বহুল হয়ে গেল। কোনও কাজেই লাগল না। শেষ কয়েক বছর ধরেই ও খারাপ পারফরম্যান্স দেখাচ্ছে। আর এ বছর সবচেয়ে খারাপ। হাইলি পেইড ভ্যাকেশন একেই বোধহয় বলে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget