এক্সপ্লোর

Australia vs India: যত নিয়ম সব অন্যদের জন্যই, বিরাটের সবকিছুতে ছাড়! দল বাছাই নিয়ে তোপ সহবাগের

Australia vs India, T-20 Series: গতকাল শ্রেয়স আয়ারের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন সহবাগ।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল জয় পেলেও, দল বাছাই নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ। বিশেষ করে গতকাল শ্রেয়স আয়ারের দলে না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রথম টি-২০ ম্যাচের অধিনায়ক। তিনি ভারতীয় দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সহবাগ বলেছেন, ‘শ্রেয়স আয়ারের কথা যদি বলতে হয়, এর আগের টি-২০ সিরিজে ওর পারফরম্যান্স ভাল ছিল। তাহলে কীসের ভিত্তিতে এই ম্যাচে ওকে দলে রাখা হল না? এই সিদ্ধান্তের পিছনে কি কোনও কারণ আছে? আমার মনে হয়, শ্রেয়স আয়ারেরও অধিনায়ককে গিয়ে বাদ পড়ার কারণ জিজ্ঞাসা করার সাহস নেই।’ বিরাটের সমালোচনা করে সহবাগ আরও বলেছেন, ‘আমি আরও একটা কথা বলতে চাই। বিরাট কোহলি ছাড়া বাকি সবার ক্ষেত্রেই নিয়ম প্রযোজ্য। শুধু ওর ক্ষেত্রেই কোনও নিয়ম লাগে না। কোনওদিন ওর ব্যাটিং অর্ডার বদলায় না বা ও যখন ফর্মে থাকে না তখন ওকে বাদ বা বিশ্রাম দেওয়াও হয় না।’ গতকাল শ্রেয়স ছাড়াও দলে ছিলেন না ভারতীয় দলের অপর এক নির্ভরযোগ্য সদস্য যুজবেন্দ্র চাহল। দলে ছিলেন সঞ্জু স্যামসন ও মণীশ পাণ্ডে। সাত নম্বরে ব্যাটিং করতে নামেন রবীন্দ্র জাডেজা। তিনি চোট পাওয়ার পর তাঁর বদলে খেলতে নামেন চাহাল। জাডেজার ব্যাটিং ও চাহলের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে জয় পায় ভারতীয় দল। গতকালের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৬১ রান করে। ওপেনার কে এল রাহুল করেন ৫১ রান। অপর ওপেনার শিখর ধবন করেন ১ রান। বিরাট করেন ৯ রান। স্যামসন করেন ২৩ রান। মণীশ করেন ২ রান। হার্দিক পাণ্ড্য করেন ১৬ রান। জাডেজা ২৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান করেই থেমে যায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডি আর্সি শর্ট ও ফিঞ্চ যথাক্রমে ৩৪ ও ৩৫ রান করেন। মোজেস হেনরিক্স করেন ৩০ রান। চাহাল ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। টি নটরাজন ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন। দীপক চাহার একটি উইকেট নেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কার সিরিজ়ের আগেই মৃত দ্বীপরাষ্ট্রের কোচ, গ্রেফতার ক্রিকেটার
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget