এক্সপ্লোর

ধোনির বদলে সুশান্তর ছবি, ভুল ধরাতে গিয়ে সহবাগেরও ভুল!

নয়াদিল্লি: সংযুক্ত আরব আমিরশাহীর একটি সংবাদমাধ্যমে মহেন্দ্র সিংহ ধোনির বদলে তাঁর বায়োপিকে অভিনয় করা সুশান্ত সিংহ রাজপুতের ছবি দেওয়া হয়েছিল। সেটা চোখে পড়ায় ট্যুইট করে ভুল ধরিয়ে দিতে চেয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। কিন্তু সেটা করতে গিয়ে তিনিও ভুল করে ফেললেন। সংবাদমাধ্যমের বদলে বিমান সংস্থাকে ব্যঙ্গ করলেন সহবাগ। পাল্টা ট্যুইট করল বিমান সংস্থাটি। ফলে একের পর এক ব্যঙ্গাত্মক ট্যুইট করে চলা সহবাগ এবার হিট উইকেট করে ফেললেন। ধোনি ভারতের সীমিত ওভারের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করার পর সেই খবরে সুশান্তর ছবি দেয় সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। এরপর সহবাগ তাঁর মতো দেখতে এক ব্যক্তির ছবি দিয়ে আমিরশাহীর বিমান সংস্থাকে উদ্দেশ্য করে ট্যুইটে লেখেন, ‘বেশ কয়েকবার আপনাদের বিমানে চড়েছি। আশা করি আমার বদলে এই ব্যক্তিকে আপনারা বিমান চড়তে দেবেন না।’ সহবাগের এই ট্যুইটের পর বিমান সংস্থাটি পাল্টা ট্যুইট করে ভারতের এই প্রাক্তন ক্রিকেটারকে আশ্বস্ত করে বলে, তাঁদের আশা, ভবিষ্যতেও তাঁদের বিমানে যাবেন সহবাগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
Commonwealth Games 2026: মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
মীরাবাঈয়ের পর শর্মিলা, কমনওয়েলথে ঐতিহাসিক সোনা জিতলেন ধানকড়, পঞ্চম দিনে ভারতের ঝুলিতে ছয় পদক
Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget