এক্সপ্লোর

স্মিথের টিমই ভারতে আসা সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়া দল, বললেন হরভজন

নয়াদিল্লি: ভারত সফরে আসা স্টিভ স্মিথের অস্ট্রেলিয়াকে গুরুত্বই দিচ্ছেন না হরভজন সিংহ। ক্রিকেট মহলের মতে, স্মিথ-বাহিনীর বিরুদ্ধে সব দিক থেকে এগিয়ে ভারতই, তারাই ফেভারিট দল। আর ২৩ ফেব্রুয়ারি থেকে পুণেতে প্রথম টেস্ট শুরু হওয়ার প্রাক্কালে ভাজ্জি বলেছেন, সেরা বেশ কয়েকটি অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে খেলেছি। এই দলটার যা গঠন, তাতে আমার মতে, যত অস্ট্রেলিয়া টিম ভারতে এসেছে, তাদের মধ্যে সবচেয়ে দুর্বল এরাই। ভারতের পরিবেশে গুণমানে সমৃদ্ধ ভারতীয় দলকে সামলানোর ক্ষমতা এদের আছে বলে মনে হয় না। এমন স্পষ্ট অভিমতের স্বপক্ষে ২০০১-এর সেই চিরস্মরনীয় সিরিজে ৩২টি উইকেট পাওয়া রেকর্ডের মালিক বলেছেন, ২০০১-এর সেই অস্ট্রেলিয়া টিমে ম্যাথু হেডেন, মাইকেল স্লেটার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, স্টিভ ওয়া ছিল। এই টিমের স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারকে বাদ দিলে ওদের ব্যাটিং লাইনের রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজাকে সামলানোর মতো শক্তি আছে বলে মনে করি না।  দুজনেই জানে, দেশের পিচে কী করে উইকেট তুলতে হয়। যদিও প্র্যাকটিশ ম্যাচে অস্ট্রেলিয়া ৪৬৯ রান তুলেছে, কিন্তু সেটা ইন্ডিয়া এ সাইডের বিপক্ষে, যে দলে টেস্ট টিমের কোনও নামী ক্রিকেটারই ছিলেন না। বস্তুত ভারতের কাছে ৪-০য় হেরে মুখ চুন করে ফিরে যাওয়া ইংল্যান্ড দলকেও স্মিথের টিমের চেয়ে এগিয়ে রাখছেন ভাজ্জি। বলছেন, সম্প্রতি ভারত সফর করে যাওয়া ইংল্যান্ড টিমের ব্যাটিংও এদের থেকে ভাল। একাধিকবার ওরা ৪০০-র ওপর রান তুলেছে। কিন্তু অস্ট্রেলিয়া টিমটা তা পারবে না। স্মিথ নিজে স্পিন ভাল খেলেন। কিন্তু হরভজনের যুক্তি, আইপিএলের প্রসঙ্গ এখানে না টানা ভাল। ওখানে ফ্ল্যাট ব্যাটিং পিচে খেলা হয়। স্পিনারদের বিরুদ্ধে স্মিথের বেশিরভাগ সেঞ্চুরিও অস্ট্রেলিয়ার মাটিতেই। সেখানে লেংথের পার্থক্য হয়, বল ঘোরে কম, বাউন্স করে, যা স্ট্রোকপ্লেয়ারদের সুবিধা করে দেয়। ভারতের পিচে স্মিথের সামনে বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবে অশ্বিন, জাডেজা। আর ওয়ার্নার বোলারকে আক্রমণ করে, যার অর্থ ও চান্স দেবে। মিশেল স্টার্ক তাঁর গতি, রিভার্স স্যুইং দিয়ে বড় বিপদ হয়ে উঠতে পারে, এমন ধারণাও খারিজ করে দেন হরভজন। নাথান লিয়নকে কিছুটা গুরুত্ব দিচ্ছেন তিনি। বলছেন, ওকে যথেষ্ট শ্রদ্ধা করি। ২০০-র বেশি টেস্ট উইকেট নিয়েছে। কিন্তু ওকে তো বল করতে হবে বিরাট কোহলি, মুরলি বিজয় বা অজিঙ্কা রাহানের মতো ব্যাটসম্যানদের।

সেরা শিরোনাম

Rishabh Pant: পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
পন্থের বিশ্বরেকর্ড, বিশ্বের আর কোনও উইকেটকিপারের টেস্ট ক্রিকেটে এই কীর্তি নেই
Praful Hinge: আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
আইপিএলে প্রথম ওভারেই তছনছ করেছিলেন বৈভবদের, বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করে আরও ভয়ঙ্কর হিঙ্গে!
India vs Pakistan: নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
নেপালকে দুরমুশ করার পর কাল পাকিস্তানের বিরুদ্ধে নামছেন তিলক-বৈভবরা, কখন-কোথায় দেখবেন ম্যাচ?
IND vs NZ: তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর
তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা, সেই ধোনির জার্সিতেই নিজের অটোগ্রাফ দিলেন গম্ভীর

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget