এক্সপ্লোর

State Sub Junior Basketball: ৬৮টি দল নিয়ে শুরু হচ্ছে রাজ্য সাব জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতা

WB Sports News: রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটচল্লিশটি ছেলে ও মেয়েদের দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়াও কলকাতা থেকে কুড়িটি প্রতিষ্ঠিত বাস্কেটবল দলও প্রতিযোগিতায় অংশ নেবে।

কলকাতা: সোমবার কলকাতা প্রেস ক্লাবে দশম অনূর্ধ্ব ১৩ সাব জুনিয়র রাজ্য বাস্কেটবল (Basketball) চ্যাম্পিয়নশিপের ঘোষণা করল আলিপুর স্পোর্টস ক্লাব। এ দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার আলভিটো ডি'কুনহা, চলচ্চিত্র পরিচালক ডক্টর শান্তনু সিনহা, মনীশ শর্মা (ভাইস প্রেসিডেন্ট, আলিপুর স্পোর্টস ক্লাব) এবং রাজশেখর রায়, সুদীপ্ত দাস, প্রমুখ।

এই বাস্কেটবল প্রতিযোগিতাটি দশ অগাস্ট থেকে শুরু হবে এবং পনেরো অগাস্ট অবধি চলবে। মাঝেরহাট ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস কমপ্লেক্সে এবং পশ্চিমবঙ্গ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের ক্লাবগুলি অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট আটচল্লিশটি ছেলে ও মেয়েদের দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়াও কলকাতা থেকে কুড়িটি প্রতিষ্ঠিত বাস্কেটবল দলও প্রতিযোগিতায় অংশ নেবে।

আলিপুর স্পোর্টস ক্লাবের সভাপতি মণীশ শর্মা বলেছেন, "আমরা প্রাথমিকভাবে রাজ্য জুড়ে নতুন সম্ভাবনার বিকাশের অভিপ্রায় নিয়ে এই প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি এখন থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে আর তারা ভবিষ্যতে জাতীয় স্তরে খেলবে। বাংলার বাস্কেটবলের উন্নয়নের জন্যই আমাদের এই প্রয়াস।"

বাতিল নামিবিয়া সফর

বাংলা দলের নামিবিয়া সফর বাতিল হয়ে গেল। প্রাক মরসুমের প্রস্তুতি সারতে নামিবিয়া (Namibia) উড়ে যাওয়ার কথা ছিল শাহবাজ আহমেদ, আকাশ দীপদের। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Indian Cricket Board) অনুমতি মেলেনি। তাই বাতিল হয়ে গেল এই সফর। আসন্ন টি-টোয়েন্টি (T20 World Cup) বিশ্বকাপে অংশ নিতে চলেছে নামিবিয়া। সেই দলের বিরুদ্ধেই খেলতে নামার কথা ছিল বাংলা দলের। কিন্তু বিসিসিআইয়ের তরফে এক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নামিবিয়া সফরে দলকে পাঠাতে পারবে না সিএবি।

বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরসুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিন বোলিং কোচ। ফের প্রাক মরসুম প্রস্তুতির জন্য বিদেশ সফর পাড়ি দেওয়ার কথা ছিল বাংলা দলের। এই সফর হলে বাংলা দলের কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লরও এটা প্রথম বিদেশ সফর হত। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হওয়ার কথা নামিবিয়ার। তার আগেই বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিত নামিবিয়া ক্রিকেট দল। কিন্তু বিসিসিআই অনুমতি না দেওয়ায় তা আর হচ্ছে না। 

আরও পড়ুন: সাফল্যের সিংহভাগ কৃতিত্ব দ্রাবিড়, রোহিতকেই দিচ্ছেন সিরিজ সেরা নবাগত অর্শদীপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget