এক্সপ্লোর

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ

কলকাতা: তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার টি-২০ বিশ্বকাপ জিতল ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে অজিদের রাখা ১৪৯ রানের লক্ষ্যমাত্রা সহজেই পার করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেন ক্যারিবিয়ান প্রমীলা বাহিনী। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৮ রান তোলে অজি-প্রমীলারা। ক্যাঙারুদের হয়ে ভাল রান করেন মেগ ল্যানিং এবং এলিজে ভিলানি। দুজনই অর্ধশতরান (৫২) করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভাল বল করেন দিয়েন্দ্রা ডটিন। ৩৩ রান দিয়ে ৩ উইকেট দখল করেন তিনি। জবাবে মাত্র ২ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের বড় ভিত তৈরি করেন দুই ওপেনার হ্যালি ম্যাথুজ (৪৫ বলে ৬৬) এবং অধিনায়ক স্টেফানি টেলর (৫৭ বলে ৫৯)। প্রথম উইকেটেই ওঠে ১২০ রান। সেখানেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। জয়ের পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে গোটা ওয়েস্ট ইন্ডিজ শিবির। মাঠেই সেলিব্রেশন শুরু করে দেন টিমের সদস্যারা। সেখানে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ পুরুষ টিমও, যারা নিজেরাও ফাইনাল খেলার জন্য মাঠে উপস্থিত হয়েছিলেন। পুরুষ দলের অল-রাউন্ডার ডোয়েন ব্রাভোর লেখা ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচতে দেখা যায় সকলকে। প্রসঙ্গত, গত ৯ আন্তর্জাতিক মহিলা টি-২০ ম্যাচে এই প্রথম অজিদের হারাল ওয়েস্ট ইন্ডিজ।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
ব্যাটিং থেকে নেতৃত্ব সবেতেই উঠেছে প্রশ্ন, KKR-র মরশুম শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন রাহানে
Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
IPL 2026: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget