এক্সপ্লোর

ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার দলে আছে, দাবি স্মিথের

কলকাতা: সিরিজের প্রথম একদিনের ম্যাচে হারলেও, ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে নিজেদের পিছিয়ে রাখতে নারাজ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর দাবি, ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার তাঁদের দলে আছেন। আগামীকাল ইডেনে সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। তবে স্মিথ মনে করছেন, তাঁদের এই সিরিজে ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আগে ম্যাচটা আমাদের কাছে কার্যত টি-২০ হয়ে গিয়েছিল। বিশেষ করে যখন আমরা ব্যাট করছিলাম। আমার মনে হয়, যদি আমরা ৫০ ওভার ব্যাট করার সুযোগ পেতাম, তাহলে উপযুক্ত মানসিকতা নিয়ে খেলতে পারতাম এবং আমাদের সুযোগ থাকত। তবে দলের সবার উপর ভরসা আছে। দলের প্রত্যেকেই প্রতিভাবান ক্রিকেটার। আমরা আগামী দু’টি ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারব বলেই আশা করছি।’ অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক গতকাল বলেছেন, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ককে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাঁর নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। ক্লার্কের এই দাবি অস্বীকার করে স্মিথ বলেছেন, ‘আমার অধিনায়কত্ব নিয়ে কোনও সমস্যা নেই। আমরা যে ফল আশা করছিলাম সেটা পাইনি। এই বিষয়টির উপর আমরা জোর দিচ্ছি। দলের প্রত্যেকেই ভুল সংশোধনের চেষ্টা করছে। তবে ২২ গজে গিয়ে নিজেদের প্রয়োগ করাটাই আসল। সিরিজের শুরুটা হতাশাজনক হয়েছে। তবে আগামীকালের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াতে পারি।’ বৃষ্টির জন্য দু’দিন ধরে ইডেনের পিচ ঢাকা আছে। ফলে আজও অস্ট্রেলিয়া অনুশীলন করার সুযোগ পায়নি। আগামীকালও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে স্মিথ আশা করছেন, আগামীকাল তাঁরা পুরো ৫০ ওভার ব্যাট করার সুযোগ পাবেন। আগামীকাল সকালে পিচ দেখেই দল বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি ও হার্দিক পাণ্ড্যর প্রশংসা করেছেন স্মিথ। তিনি বলেছেন, সিরিজের প্রথম ম্যাচে ধোনি ও হার্দিকের জুটি ভাঙার চেষ্টা করেও তাঁরা সফল হননি। ধোনি বরাবরের মতোই ফিনিশারের ভূমিকা পালন করছেন।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
India vs West Indies Live: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় টি-২০ সিরিজ অমীমাংসিত, লাইভ আপডেট
IND vs WI Innings Highlights: ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
ঈশানের ঝোড়ো ব্যাটিং, বৃষ্টির মধ্যে ম্যাচ ও সিরিজের ফয়সালা রুদ্ধশ্বাস থ্রিলারে?
IND vs WI 5th T20: ৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের
৩ বছর ৩৪০ দিন পর জাতীয় দলের হয়ে খেলছেন ভুবনেশ্বর, বৃষ্টিতে কমল ওভার, প্রথমে ব্যাটিং ভারতের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget