এক্সপ্লোর

‘কী ভুল করলাম?’ ৫ রান পেনাল্টি দেওয়ায় আম্পায়ারকে প্রশ্ন ক্ষিপ্ত ওয়ার্নারের

ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্টও। বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার কিছু ভুল করেনি। আমি নিশ্চিতভাবে জানি ওরা এটা কেন করবে না। ওয়ার্নার খুব দ্রুত পিচের বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে গিয়েছিল। আর লাবুশানে বলটা দেখছিল। ও দ্রুত বিপজ্জনক জায়গা থেকে সরে গিয়েছিল।’

সিডনি: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে বারবার শিরোনামে উঠে আসছে আম্পায়ারদের বিভিন্ন সিদ্ধান্ত। তৈরি হচ্ছে বিতর্ক। সিরিজে অস্ট্রেলিয়া দাপট দেখালেও বেশিরভাগ বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছে অজিদেরই। সোমবারও বিতর্ক তৈরি হল আম্পায়ার আলিম দার অস্ট্রেলিয়াকে ৫ রান পেনাল্টি করায়। অপরাধ বলতে, তিন ডেলিভারির ব্যবধানে ব্যাটসম্যানরা নাকি দুবার পিচের মাঝখান দিয়ে দৌড়েছেন। নিয়ম হচ্ছে, বোলার বা ব্যাটসম্যান কেউই পিচের মাঝখান দিয়ে দৌড়তে পারবেন না। তাতে পিচের ক্ষতি হতে পারে। সোমবার সিডনিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশানেকে একবার উইকেটের মধ্যে দিয়ে দৌড়নোর জন্য সতর্ক করেন দার। দুই বল পরে ওয়ার্নারও একইভাবে উইকেটের বিপজ্জনক জায়গা দিয়ে দৌড়েছেন অভিযোগ তুলে ৫ রান পেনাল্টি করেন আম্পায়ার। ওই রান নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরের সঙ্গে যুক্ত হয়। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি ওয়ার্নার। বলে ওঠেন, ‘কী? আমি কী ভুল করলাম? আমি কী করলাম?’ আলিম দার প্রত্যুত্তরে বলেন, ‘পিচের মাঝখান দিয়ে দৌড়েছ।’ সেই কথা শুনে আরও উত্তেজিত হয়ে পড়েন ওয়ার্নার। অন্য আম্পায়ার মারে এরাসমাসের দিকে এগিয়ে গিয়ে বলেন, ‘আপনারা কী চান, আমি শট খেলে লাফিয়ে উল্টো দিক দিয়ে দৌড়ই?’ সেই সময় ধারাভাষ্য করছিলেন কেরি ও’কিফ। তিনি বলে ওঠেন, ‘মনে হয় না শটটা খেলে এর চেয়ে দ্রুত সরতে পারত ওয়ার্নার। পিচের ক্ষতি করার কোনও উদ্দেশ্য ওর ছিল না।’ ওয়ার্নারের পাশে দাঁড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্টও। বলেছেন, ‘ডেভিড ওয়ার্নার কিছু ভুল করেনি। আমি নিশ্চিতভাবে জানি ওরা এটা কেন করবে না। ওয়ার্নার খুব দ্রুত পিচের বিপজ্জনক জায়গা থেকে বেরিয়ে গিয়েছিল। আর লাবুশানে বলটা দেখছিল। ও দ্রুত বিপজ্জনক জায়গা থেকে সরে গিয়েছিল।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
সিনিয়রদের আচরণে হতাশ! মানসিকভাবে বিধ্বস্ত হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর কোনদিন খেলবেন না?
Bengal Cricket: সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
সপরিবারে দলের সঙ্গে সফরে, ট্রেনারের ইস্তফা! সৌরাশিসের বিরুদ্ধে তোপ, অস্বস্তিতে নির্বাচকেরাও
IPL Qualifier 2 Live: অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
অধিনায়কোচিত শতরান হাঁকালেন শুভমন গিল, সহজেই রাজস্থানকে হারিয়ে আইপিএলের ফাইনালে গুজরাত
GT vs RR Match Highlights: বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত
বৈভবের তাণ্ডব ব্যর্থ করে ঝোড়ো সেঞ্চুরি শুভমনের, রাজস্থানকে হারিয়ে আইপিএল ফাইনালে গুজরাত

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget