এক্সপ্লোর

জায়গা কোথায়? ধোনির প্রত্যাবর্তন নিয়ে সংশয় সহবাগের

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত কী হবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। কিন্তু ধোনির প্রত্যাবর্তন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর এক সময়ের সহ খেলোয়াড় তথা ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত কী হবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। কিন্তু ধোনির প্রত্যাবর্তন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁর এক সময়ের সহ খেলোয়াড় তথা ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। তিনি মনে করছেন, নির্বাচকরা ইতিমধ্যেই সামনের দিকে এগিয়ে গিয়েছেন এবং ভারতীয় দলে ধোনির পরিবর্ত খুঁজে পেয়েছেন। তরুণ দুই উইকেটরক্ষক, বিশেষ করে, কেএল রাহুল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন। সেজন্য তাঁদের থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার কোনও কারণ থাকতে পারে বলে মনে করছেন না বীরু। সংবাদমাধ্যমকে সহবাগ বলেছেন, ওকে কোথায় জায়গা দেওয়া যাবে? ঋষভ পন্থ ও বিশেষ করে রাহুল ফর্মে রয়েছে। এরমধ্যে রাহুল দুর্দান্ত পারফর্ম করেছে। তাই ওদেরকে না খেলানোর কোনও কারণ দেখছি না। এরমধ্যে আইপিএলের মাধ্যমে ভারতীয় দলে ফেরার দাবি জোরাল করার একটা সম্ভাবনা ধোনির রয়েছে। কিন্তু এক্ষেত্রও দানা বেঁধেছে সংশয়। কারণ, কোভিড-১৯ আশঙ্কায় টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্রিকেটের চেয়ে স্বাস্থ্য অগ্রাধিকারের বিষয়। তিনি জানিয়েছেন, বোর্ড পরিস্থিতির দিকে নজর রাখবে। তবে সহবাগের দিল্লি দলের প্রাক্তন সহ খেলোয়াড় আকাশ চোপড়া এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেছেন, এমএসের প্রত্যাবর্তনের ক্ষেত্রে আইপিএল কখনও মাপকাঠি হবে না। চলতি বছরের টি ২০ বিশ্বকাপের জন্য দল চাইলে একমাত্র সেক্ষেত্রেই কামব্যাক হতে পারে তাঁর।

সেরা শিরোনাম

Erling Haland: আর্লিং নয়, জার্সির পেছনে লেখা ব্রট? কেন এই নাম দেওয়া জার্সি পরছেন হালান্ড?
আর্লিং নয়, জার্সির পেছনে লেখা ব্রট? কেন এই নাম দেওয়া জার্সি পরছেন হালান্ড?
Harry Kane: পেলের রেকর্ড ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন হ্যারি কেন
পেলের রেকর্ড ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন হ্যারি কেন
IND vs SL: নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
নয় বছর পর দ্বীপরাষ্ট্রে টেস্ট খেলবে ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টের সূচি ঘোষণা করল বিসিসিআই
FIFA World Cup 2026: মাঠে তখন লড়ছিলেন কঙ্গোর ফুটবলাররা, ইংল্যান্ড ম্য়াচের পরই কোচ জানলেন তাঁর বাবা আর নেই
মাঠে তখন লড়ছিলেন কঙ্গোর ফুটবলাররা, ইংল্যান্ড ম্য়াচের পরই কোচ জানলেন তাঁর বাবা আর নেই

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget