এক্সপ্লোর

'বোর্ডের মহম্মদ সামির চুক্তি স্থগিতের সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না'

নয়াদিল্লি: ভারতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহানের ব্যাভিচার, শারীরিক ও মানসিক নির্যাতন এবং দুর্নীতির অভিযোগ এনেছেন। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সামির ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি স্থগিত রেখেছে। সূত্রের খবর বোর্ডের এই সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না। জানা গেছে, ইংল্যান্ডের এক ব্যবসায়ীর কথায় দুবাইয়ে আলিশবা নামে এক পাক মহিলার কাছ থেকে সামি টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন হাসিনের। অডিও টেপের এই অংশটি শোনার পরই বিনোদ রাইয়ের নেতৃ্ত্বাধীন বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) সামির কেন্দ্রীয় চুক্তি স্থগিত রাখে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সামির চুক্তি স্থগিত করা নিয়ে সিওএ-র একটা বড় অংশ এবং রাজ্য অ্যাসোসিয়েশনের কয়েকজন সদস্য বিরোধিতা করেছিলেন। কয়েকদিন আগে ক্যাপ্টেন্স ও ক্রিকেটার কনক্লেভে এক প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে প্রশাসক সামিকে কেন্দ্রীয় চু্ক্তির অন্তর্ভূক্ত করার পক্ষে জোরাল সওয়াল করেছিলেন। তাঁকে সমর্থন করেছিলেন বোর্ডের এক পদস্থ আধিকারিক। সূত্রের খবর, যুক্তি দেওয়া হয় যে, 'দেশের ১০০ ক্রিকেটারের মধ্যে থেকে মাত্র ৩০ জনের কম এই কেন্দ্রীয় চুক্তিতে সামিল হওয়ার সুযোগ পায়। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে তাঁর স্ত্রী যদি ব্যাভিচার ও অন্যান্য গুরুতর অভিযোগ আনেন, তাহলে বোর্ড সমাজকে কী বার্তা দিচ্ছে'। জানা গেছে, বিরোধিতার সুর আরও চড়া হতে পারত যদি  সামির বিরুদ্ধে তাঁর স্ত্রী দুর্নীতির অভিযোগ না আনতেন। উল্লেখ্য, রাই বোর্ডের দুর্নীতি দমন শাখার প্রধান নীরজ কুমারকে সামির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত করে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। তাত্পর্য্যপূর্ণ বিষয় হল যে, রাইয়ের চিঠিতে কোথাও 'ম্যাচ ফিক্সিং' শব্দটির উল্লেখ নেই। সিওএ-র চিঠিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, তদন্তে দুর্নীতির অভিযোগের ওপরই গুরুত্ব দেওয়া হবে। দুর্নীতি দমন শাখার বিবেচ্য বিষয়ের মধ্যে নেই এমন কোনও বিষয়ে তদন্ত হবে না। আগামী ১৬ মার্চ সামির চুক্তি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। তাঁকে চুক্তিতে অন্তর্ভূক্ত না করা হলে বেশ কয়েকটি প্রশ্নের জবাব খুঁজতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য সামি। চুক্তিতে না থাকলে তাঁকে কি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা তাঁর রাজ্য অ্যাসোসিয়েশনের সুযোগ সুবিধা দেওয়া হবে?বিশেষ করে চলতি বছরের শেষের দিকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেই সঙ্গে আসন্ন আইপিএলে তিনি খেলতে পারবেন কিনা, এমন বিষয়গুলিতে সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
Cristiano Ronaldo: আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?
আর্জেন্তাইন বিমান সেবিকার সঙ্গে চোখে চোখে দেখা, রোনাল্ডো কী বললেন জানেন?

ভিডিও

Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Weather News : নিম্নচাপের জের, আজও কলকাতা-সহ জেলায় জেলায় দিনভর দফায় দফায় বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget