এক্সপ্লোর

আজ সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নক আউটে জায়গা পাকা করার লড়াই ব্রাজিলের

মস্কো: আজ সার্বিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ব্রাজিল। ড্র করলেই নকআউটে জায়গা পাকা সেলেকাওদের। অন্যদিকে, নকআউটের টিকিটের লড়াইয়ে আজ কোস্টারিকার বিরুদ্ধে নামছে সুইত্জারল্যান্ডও। কোস্টারিকার বিরুদ্ধে ইনজুরি টাইমে বহু কাঙ্খিত গোল ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড নেইমার! দলের জয়ের সঙ্গে সঙ্গে রাশিয়া বিশ্বকাপে, ব্রাজিলিয়ান মহাতারকার প্রথম গোল...আবেগাপ্লুত নেইমার! এবার ব্রাজিলের সামনে ইউরোপের অন্যতম শক্তিশালী দল সার্বিয়া। সেই ম্যাচেও কামাল করবেন নেইমার, সাম্বার ছন্দে দুলবে গ্যালারি, আশায় বুক বাঁধছেন সমর্থকরা। বুধবার মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। লড়াই হবে মূলতঃ ফুটবল শিল্প বনাম পাওয়ার ফুটবলের। ইভানোভিচ, কলোরোভ, মাটিচ, স্যাভিচদের তাই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ব্রাজিলের কোচ তিতে। তিনি স্বীকারও করেছেন, উচ্চতা বেশি হওয়ায়, শূন্যে বল দখলের লড়াইয়ে সার্বিয়া যথেষ্ট শক্তিশালী। তিতের মন্তব্য, সার্বিয়ার খেলোয়াড়দের বিষাক্ত ক্রসগুলো রুখে দেওয়াটাই প্রধান লক্ষ্য। সার্বিয়াকে পরের রাউন্ডে যেতে হলে ব্রাজিলের বিরুদ্ধে জিততেই হবে। না হলে কোনও উপায় নেই। কেন না আগের ম্যাচে সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে তারা ২-১ গোলে হেরেছে। গ্রুপ ই-এর আপাতত যা অবস্থা, তাতে একটি ড্র এবং একটি ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে সেলেকাওরা। ৪ পয়েন্ট নিয়ে সুইসরা আছে দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সার্বিয়া। ২টি ম্যাচ হেরে লিগ তালিকায় সবার নীচে কোস্টারিকা। ব্রাজিলকে হারাতে পারলে সার্বিয়ার পয়েন্ট দাঁড়াবে ৬। সেক্ষেত্রে অঙ্কের হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ থাকছে তাদের কাছে। অন্যদিকে, গ্রুপের অন্য ম্যাচে সুইত্জারল্যান্ড যদি কোস্টারিকাকে হারিয়ে দেয়, তাহলে ৩ ম্যাচে ৭ পয়েন্ট তুলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সুইসরা। সেক্ষেত্রে বিপদ নেমে আসবে ব্রাজিল শিবিরে। তাই সার্বিয়ার বিরুদ্ধে সাবধানী ব্রাজিল কোচ তিতে।

সেরা শিরোনাম

India Vs New Zealand Live: ৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
৩৫ ওভারেই সাজঘরে ৫ ব্যাটার, বুমরার দাপটে কোণঠাসা কিউয়িরা, হাফ সেঞ্চুরি পেরিয়ে, লড়ছেন নিকোলস-ফিলিপস
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
SA vs BAN: পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস
পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget