এক্সপ্লোর

WTC Points Table 2021-2023: রুদ্ধশ্বাস ড্রয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে ভারত কোথায়?

WTC: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হয়েছিল সেই ভারত ও নিউজিল্যান্ড (Ind vs NZ)।

কানপুর: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। কানপুরের গ্রিন পার্কে মুখোমুখি হয়েছিল সেই ভারত ও নিউজিল্যান্ড (Ind vs NZ)। যে ম্যাচের রুদ্ধশ্বাস পরিসমাপ্তি হল। অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। এই ম্যাচের পর এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কত নম্বরে রয়েছে, দেখে নেওয়া যাক।

সোমবারই আইসিসি থেকে তালিকা প্রকাশ করে জানিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। দুইয়ে রয়েছে ভারত। তিনে পাকিস্তান। পরের তিনটি দল হল যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

আজাজ পটেল (Ajaz Patel) ও রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। এই দুই নাম হয়তো অনেকদিন ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কানপুরের গ্রিন পার্কে পঞ্চম দিনের ধুলো ওড়া পিচে শেষ উইকেটে দুরন্ত লড়াই করে নিশ্চিত পরাজয় রুখে দিলেন নিউজিল্যান্ডের (Ind vs NZ) দুই টেল এন্ডার। ৫২ বলে অবিচ্ছেদ্য ১০ রানের পার্টনারশিপ গড়লেন। এবং সেটা এমন একটা সময়, যখন আলো পড়ে আসছে। প্রত্যেক ওভারের শেষে লাইটমিটার বার করে আলো মাপছেন আম্পায়াররা। আর ক্ষুধার্ত দেখাচ্ছে ভারতের স্পিন ত্রয়ী আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেলকে।

যাবতীয় প্রতিকূলতা সামলে নিউজিল্যান্ডকে ১৬৫/৯ স্কোরে পৌঁছে দেন আজাজ ও রচিন। ভারতের বিরুদ্ধে প্রবল চাপের মুখেও টেস্ট ম্যাচ ড্র করল নিউজিল্যান্ড। সেই সঙ্গে দেখিয়ে দিল, কেন তারা বিশ্বের সেরা টেস্ট দল। কেনই বা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট রয়েছে তাদের দখলে।

এদিকে, ম্যাচের শেষে দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতের নতুন কোচ, কিংবদন্তি রাহুল দ্রাবিড়। তিনি আরও একবার বুঝিয়ে দিলেন, কেন অন্যদের চেয়ে আলাদা। কানপুরের গ্রিন পার্কে স্পোর্টিং পিচ তৈরি করার জন্য মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা পুরস্কার হিসাবে দিলেন তিনি।

ম্যাচের পরে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল, “সরকারিভাবে একটা বিষয় জানানো হচ্ছে, রাহুল দ্রাবিড় মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা দান করেছেন।” নিজের কেরিয়ারে বিতর্ককে সর্বদা এড়িয়ে চলেছেন। নিজস্ব এক ঘরানা তৈরি করেছিলেন। কোচ হয়েও তিনি সেই পথেই চলছেন দ্রাবিড়।

সেরা শিরোনাম

Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
Bengal Cricket: অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
অভিষেক পোড়েল ছাড়াই আসন্ন মরশুমের জন্য বাংলার সম্ভাব্য ক্রিকেটারদের নাম ঘোষণা করল সিএবি
Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget