এক্সপ্লোর

Virat Kohli: 'আমার অ্য়াকাডেমিতে আসুক', বিরাটকে পরামর্শ ছোটবেলার কোচের

Virat Kohli Update: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে আদৌ সুযোগ আসবে কি না তা নিয়েও নানা মুনির নানা মত। একের পর এক ইনিংসে ব্যর্থতাই সঙ্গী। আড়াই বছরের ওপরে সেঞ্চুরি নেই।

নয়াদিল্লি: ছোট থেকে দেখেছেন। নিজে হাতে ক্রিকেটের অ, আ, ক, খ শিখিয়েছেন। নিজের চোখে দেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বমঞ্চে তাঁর ছাত্র কিভাবে শাসন করছেন। কিন্তু গত কয়েক বছরে ছবিটা একদম পাল্টে গিয়েছে। একসময় ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি এখন দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াডে আদৌ সুযোগ আসবে কি না তা নিয়েও নানা মুনির নানা মত। এই পরিস্থিতিতে বিরাটের পাশে দাঁড়িয়েছেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। বিরাটকে নিজের অ্যাকাডেমিতে আসার পরামর্শও দিয়েছেন তিনি।

কী বলছেন রাজকুমার শর্মা?

বিরাটের ছোটবেলার কোচ এক সাক্ষাৎকারে বলছেন, ''আমার অ্যাকাডেমির মাঠ বিরাটের নিজেরও। ও এর আগেও এসেছে এখানে। আমি জানি ওর কাছে বেশি সময় নেই। ও খুব ব্য়স্ত থাকে। কিন্তু এরপরও বলব যদি বিরাট সময় পায়, তবে আমার এখানে নিশ্চিন্তে এসে অনুশীলন সারতে পারে। আমার নিজেরও খুব ভাল লাগবে। ওর এখানে অনুশীলন করতে কোনও অসুবিধা হবে বলেও আমার মনে হয় না।''

ইংল্যান্ড সফরে টেস্ট, টি-টোয়েন্টি, ওয়ান মিলে কোনও ম্যাচেই ছন্দে দেখা যায়নি প্রাক্তন ভারত অধিনায়ককে। তার থেকেও বড় কথা আগের মতো ফের খোঁচা দিয়ে আউট হওয়ার প্রবণতা দেখা গিয়েছে কোহলির মধ্য়ে। রাজকুমার বলছেন, ''দেখুন আমার মনে হয় না যে বিরাটের ফর্ম খারাপ রয়েছে। ও আসলে যে সব বলে আউট হচ্ছে সেগুলো দুর্দান্ত ডেলিভারি। হ্যাঁ, এরপরও কিছু বিষয় থাকে আলোচনার। আমি তাই মনে করি ও যদি আমার কাছে আসে, তবে তা নিয়ে দু জনে আলোচনা করা যাবে। আশা করি তাতে বিরাট উপকৃতই হবে।''

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বিরাট কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেক্ষেত্রে আগামী মাসে হতে চলা এশিয়া কাপেই হয়ত ফের আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে দেখা যাবে তাঁকে। তাঁর আগে নিজের প্রস্তুতি সারতে বিরাট কি সিদ্ধান্ত নেন তা দেখার। ছোটবেলার কোচের কথা শুনতে পাচ্ছেন তিনি?

আরও পড়ুন: ব্যাট করছেন রাহুল, বোলার ঝুলন, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী

ভিডিও

Ghantakhanek Sange Suman
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman |
Ghantakhanek Sange Suman | সত্যিই নথিভুক্ত হওয়া পঁচিশ শতাংশ নামই জাল। কী বললেন Pradipta Mukherjee?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget