এক্সপ্লোর

WTC Final 2023: 'ভারতীয় বোলিং অ্যাটাকও বিপদে ফেলতে পারে অজিদের', সতর্ক করছেন চ্য়াপেল

IND vs AUS: মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের মত তারকা বোলাররা। অন্যদিকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক অবশ্য় মহম্মদ শামি ছাড়া বাকিরা তুলনামূলক অনভিজ্ঞ।

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। আগামী ৭ জুন থেকে ওভালে মুখোমুখি হবে ২ দল। ইংল্যান্ডের পিচে, সেখানকার আবহাওয়ায় পেস বোলাররাই যে ঘাতক হয়ে উঠবেন, তা বলাই বাহুল্য। অজি পেস অ্যাটাকে রয়েছেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের মত তারকা বোলাররা। অন্যদিকে ভারতীয় পেস বোলিং অ্যাটাক অবশ্য় মহম্মদ শামি ছাড়া বাকিরা তুলনামূলক অনভিজ্ঞ। রয়েছেন মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন অজি ক্রিকেটার গ্রেগ চ্যাপেল মনে করেন ভারতীয় বোলিং অ্যাটাকও অজি ব্য়াটিং লাইন আপকে বিপদে ফেলতে পারে।

কী বলছেন চ্যাপেল?

এক সাক্ষাৎকারে গ্রেগ চ্যাপেল বলেন, ''ভারতীয় বোলিং লাইন আপও অজি ব্যাটারদের চাপে ফেলতে পারে। অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের থেকে কোনও অংশে পিছিয়ে নেই ভারতীয় বোলিং আক্রমণ। মহম্মদ শামি উন্নতমানের বোলার। গত আইপিএলে মহম্মদ সিরাজও দারুণ ছন্দে বোলিং করেছে। ওরা দুজনই নিঃসন্দেহে অজি ব্য়াটারদের চাপে ফেলতে পারবে।''

ইংল্যান্ডের মাটিতে খেলা। তবে চ্যাপেল মনে করে ভারতীয় একাদশে দুজন স্পিনার খেলানো উচিত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে। তিনি বলছেন, ''যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, তবে আমি বলব যে ভারতীয় একাদশ দুজন স্পিনারে ভাবা উচিত। অশ্বিন ও জাডেজা দুজনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। জাডেজা খুব বেশি উইকেট তুলতে না পারলেও ফিল্ডিং ও ব্য়াটিংয়ে পুষিয়ে দেবে সে। অশ্বিন তো এই প্রজন্মের অন্যতম সেরা স্পিনার।''

এদিকে, অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, 'আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।' তিনি যোগ করেছেন, 'তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু'জনেই) দলে থাকার দাবিদার।'

আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।

বৃহস্পতিবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া একজন স্পিনারকেই খেলাবে বলে জানিয়েছেন ভেত্তোরি।

সেরা শিরোনাম

U19 Asia Cup Semifinal: সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
সহবাগ পুত্রই 'এক্স ফ্যাক্টর', অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিতে আফগান গণ্ডি পেরতে পারবে কি ভারত?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
SAFF Championship: মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
মলদ্বীপকে হারিয়ে গ্রুপ পর্বের শীর্ষে থেকেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারত
Arshdeep Singh: আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ
আইপিএলে দলবদল করার দিনই বড় ঘোষণা, বাগদান সারলেন তারকা ক্রিকেটার অর্শদীপ সিংহ

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget