এক্সপ্লোর

Year Ender 2021: একঝাঁক ক্রীড়া নক্ষত্রকে কাড়ল একুশ, ফিরে দেখা...

Famous Sports Personalities who died in 2021 : আগামীতে পথচলার আগে তাই একবার একটু তাকানো যাক পিছন ফিরে। ২০২১ সালে আমাদের ছেড়ে গেলেন কোন ক্রীড়াব্যক্তিত্বরা, একবার স্মরণ করে নেওয়া যাক তাঁদের।

কলকাতা : জীর্ণ পুরাতন যাক ভেসে যাক... নতুন বছর (New Year)। নতুন শুরু উদ্যম। মহামারীর (Pandemic) কঠিন, বিপন্ন সময় কাটিয়ে নতুনভাবে পথচলার প্রত্যাশা। ২০২২। 
মাঝে দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর। মহামারীর নাগপাশে বেঁধে আরও একটা বছর কাটালাম আমরা। কম-বেশি কঠিন সময় ভোগ করতে হয়েছে সকলেই। আগামীতে পথচলার আগে তাই একবার একটু তাকানো যাক পিছন ফিরে। ২০২১ সালে আমাদের ছেড়ে গেলেন কোন ক্রীড়াব্যক্তিত্বরা (Sports Personalities), একবার স্মরণ করে নেওয়া যাক তাঁদের।

মিলখা সিংহ- ২০২১ সালে আমরা হারালাম 'উড়ন্ত শিখ' মিলখা সিংহকে (Milkha Singh)। করোনা আক্রান্ত হওয়ার পর ৯১ বছর বয়সী পদ্মশ্রী মিলখা সিংহের দীর্ঘ লড়াই থামে ১৮ জুন রাতে। ১৯৬০-এর অলিম্পিকে ৪০০ মিটার ফাইনাল দৌড়ে চতুর্থ স্থানে শেষ করা অ্যাথলিটের প্রয়াণে শোকস্তব্ধ হয় দেশ।

গার্ড মুলার- ২০১৫ থেকে অ্যালজাইমার্সে ভুগছিলেন। বাড়িতে দীর্ঘদিন বিশেষ চিকিৎসা চলার পর ১৫ অগাস্ট প্রয়াত হন ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে নির্ণায়ক গোল করে জার্মানিকে বিশ্বকাপ জেতানোর নায়ক গার্ড মুলার (Gerd Muller)।

যশপাল শর্মা-হৃদরোগে আক্রান্ত হয়ে ১৩ জুলাই প্রয়াত হন ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য যশপাল শর্মা (Yashpal Sharma)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। 

সনৎ শেঠ-গত ২৪ ডিসেম্বর শেষ নিঃশ্বাস প্রাক্তন গোলরক্ষক সনৎ শেঠ (Sanath Seth)। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। দুই প্রধানে দাপিয়ে খেলেছেন 'ময়দানের বাজপাখি'।

নভি কাপাডিয়া-দীর্ঘদিন ধরে রোগভোগের পর ১৮ নভেম্বর প্রয়াত হন নভি কাপাডিয়া (Novy Kapadia)। ভারতীয় ফুটবলের প্রখ্যাত ধারাভাষ্যকার, সাংবাদিক ও লেখক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

সৈয়দ হাকিম- ১৯৬০ রোম অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় ফুটবল দলের সদস্য সৈয়দ শাহিদ হাকিম প্রয়াত হন ২২ অগাস্ট। বয়স হয়েছিল ৮২ বছর। ১৯৮২ এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলে পিকে বন্দ্যোপাধ্যায়ের সহকারী হিসেবে কোচের দায়িত্ব পালন করেছেন।

দেখুন ছবিতে- একুশ কাড়ল যে সব ক্রীড়া-নক্ষত্রদের

এমকে কৌশিক- ১৯ মে প্রয়াত হন ভারতের প্রাক্তন হকি খেলোয়াড় ও কোচ এম কে কৌশিক। ১৯৮০ মস্কো অলিম্পিক্সের সোনাজয়ী দলের সদস্যকেও কোভিডের জেরে হারাতে হয় আমাদের।

রবিন্দর পাল- ১৯৮০ মস্কোর সোনাজয়ী হকি দলের অপর সদস্য রবিন্দর পাল সিংহয়েরও কোভিডের জেরে মৃত্যু হয়। ৬১ বছর বয়সী রবিন্দর প্রয়াত হন ৮ মে।

টেড ডেক্সটার- ইংল্যান্ডের অন্যতম প্রখ্যাত টেস্ট ক্রিকেটার টেড ডেক্সটার ২০২১ সালের ২৫ অগাস্ট প্রয়াত হন।

লিওন স্পিঙ্কস- ৫ ফেব্রুয়ারি প্রয়াত হন প্রখ্যাত বক্সার লিওন স্পিঙ্কস। হেভিওয়েট বিভাগে মহম্মদ আলিকে হারানোর কৃতিত্ব ছিল তাঁর ঝুলিতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget