এক্সপ্লোর

Yuvraj Singh: বাবা হলেন যুবরাজ সিংহ

বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিংহ। এদিন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী হেজেল কিচ।

মুম্বই: বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিংহ (Yuvraj Singh)। এদিন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ (Hazel Keech) নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী হেজেল কিচ। মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।

এদিন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সুখবরটি শেয়ার করে লেখেন, 'আমাদের সমস্ত অনুরাগী, বন্ধু এবং পরিবারের সদস্যদের ও আত্মীয় সজনদের জানাচ্ছি যে, আমাদের একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই অসাধারণ অনুভূতির সময় ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য বাবা-মা হিসেবে একটু গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।'

হেজেল কিচ এবং যুবরাজ সিংহ তাঁদের বাগদান সেরে ফেলেছিলেন ২০১৫ সালের ১২ নভেম্বর। আর এই তারকা জুটি বিয়ে করেন ২০১৬-র ৩০ নভেম্বর। বিয়ের সময় হেজেল কিচ তাঁর নাম পরিবর্তন করেন। তাঁর নতুন নাম রাখা হয় গুরবসন্ত কৌর। যুবরাজ সিংহ এবং হেজেল কিচ দুজনের পক্ষ থেকেই তাঁদের পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তাই নেট মাধ্যমে তারকা দম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কমেন্টের বন্যা বইছে। বিশেষ করে দেশ-বিদেশের ক্রিকেটমহলে এবং বিনোদন জগতে।

আরও পড়ুন - Kakababur Protyaborton: 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর ট্রেলার শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা সুনীল শেট্টির

প্রসঙ্গত, এদেশের একশো বছরের ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিংহ সবসময়ই এক সম্ভ্রম জাগানো নাম হয়ে থাকবে। ১৯৮৩ পরবর্তী যে দুটো বিশ্বকাপ ভারত জিতেছে, দুটোর ক্ষেত্রেই অবদান অনস্বীকার্য ছিল যুবরাজ সিংহের। সেটা ২০০৭-এর টি২০ বিশ্বকাপই হোক কিংবা ২০১১-এর একদিনের ক্রিকেট বিশ্বকাপ। উল্টোদিকে, যুক্তরাষ্ট্র থেকে এদেশে এসে হেজেল কিচও বলিউডে পা রেখেছিলেন। সলমন খানের 'বডিগার্ড' এবং আরও বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর একটি সিজনে প্রতিযোগী হিসেবেও দেখা যায় তাঁকে।

সেরা শিরোনাম

IND vs ZIM T20: অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই প্রথম সিরিজ জয় মান্ধানার, শেফালি-ঝড়ে উড়ে গেল জ়িম্বাবোয়ে
Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget