এক্সপ্লোর

চাহাল সম্পর্কে জাতপাতগন্ধী মন্তব্য, সোস্যাল মিডিয়ায় অসন্তোষ, ‘যুবরাজ সিংহ মাফি মাঙ্গো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হল

এপ্রিলে এমনই এক সেশনে চাহালের টিকটক ভিডিও নিয়ে আপত্তিকর কটাক্ষ করেন যুবরাজ। চাহাল নিজের টিকটক ভিডিওতে সামিল করেন পরিবারের সদস্যদেরও। যুবরাজ চাহালের ঘরের লোকজনদের টিকটক ভিডিওতে নামানো নিয়ে কটাক্ষ করেন, এমনকী হাল্কা মেজাজে জাতপাতগন্ধী মন্তব্যও করেন তাঁর সম্পর্কে। রোহিতকে যুবরাজের কথায় হাসতে দেখা যায়।

নয়াদিল্লি: ফের বিতর্কে যুবরাজ সিংহ, লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল সম্পর্কে জাত তুলে কটাক্ষ করায়। ভারতীয় ক্রিকেট টিমের ভাইস ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে যুবরাজের ওই আপত্তিকর মন্তব্যের ক্লিপটি সোস্য়াল মিডিয়ায় ভাইরাল হতে প্রচুর মানুষ সমস্বরে দাবি করেন, যুবরাজ ক্ষমা চান চাহলের কাছে। এমনকী ‘যুবরাজ সিংহ মাফি মাঙ্গো’ হ্যাশট্যাগ ট্রেন্ডিং হয় ট্যুইটারে। ভারতীয় ক্রিকেটাররা সহ বহু সেলেব্রিটি বেশ কিছুদিন ধরে কোভিড-১৯ সংক্রমণ রুখতে চালু হওয়া লকডাউনের পরিস্থিতি মানিয়ে নেওয়ার ব্যাপারে সোস্যাল মিডিয়াকে হাতিয়ার করেছেন। সেখানে তাঁরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছেন, মতামতের আদানপ্রদান করছেন। এপ্রিলে এমনই এক সেশনে চাহালের টিকটক ভিডিও নিয়ে আপত্তিকর কটাক্ষ করেন যুবরাজ। চাহাল নিজের টিকটক ভিডিওতে সামিল করেন পরিবারের সদস্যদেরও। যুবরাজ চাহালের ঘরের লোকজনদের টিকটক ভিডিওতে নামানো নিয়ে কটাক্ষ করেন, এমনকী হাল্কা মেজাজে জাতপাতগন্ধী মন্তব্যও করেন তাঁর সম্পর্কে। তিনি চাহালকে 'ভাঙ্গি'( মেথর) বলে কটাক্ষ করেন। রোহিতকে যুবরাজের কথায় হাসতে দেখা যায়। ভারতীয় প্রাক্তন অলরাউন্ডারের এমন আচরণের সোস্যাল মিডিয়ায় নিন্দা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া দেননি। যুবরাজের সোস্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়া নতুন নয়। মার্চে তিনি ও আরেক প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ কোভিড-১৯ মোকাবিলায় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির ফাউন্ডেশনকে মুক্ত হস্তে আর্থিক সাহায্য করার আহ্বান জানিয়েও সোস্য়াল মিডিয়ায় সমালোচিত হন। যদিও পরে তাঁরা জানিয়ে দেন, আফ্রিদির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে আপত্তিকর মন্তব্য দেখার পর তাঁর ফাউন্ডেশনকে সাহায্য করতে বলাটা ভুল হয়েছিল, মানছেন।

সেরা শিরোনাম

Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Neymar Announces Retirement : 'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
'আমি চেষ্টা করে গেছি, কিন্তু এবার শেষ', আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা নেমারের
Brazil vs Norway: নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
নেমার-অস্ত্র প্রয়োগ করেও হল না রক্ষা, হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায় ঘটিয়ে দিল নরওয়ে
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
FIFA World Cup: শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
শুধু সর্বাধিক গোল দেওয়া নয়, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচও খেলেছেন মেসি, তালিকায় কততে রোনাল্ডো?
Saptahik Rashifal : এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
এ সপ্তাহে দারুণ অর্থলাভের যোগ এই রাশির, সাফল্যের স্বাদ; সমাজে সম্মান বাড়বে
Baruipur News: বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে গ্রেফতার আরও ১ অভিযুক্ত, ধৃতের সংখ্যা বেড়ে হল ২
Kylian Mbappe: স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
স্প্যানিশ অভিনেত্রীতে মজেছেন কিলিয়ান এমবাপে? ফ্রান্স অধিনায়কের সঙ্গে কার নাম জড়িয়েছে?
Daily Astrology: বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
বিশেষ যোগে কিছু বিষয়ে সতর্ক থাকবেন, এছাড়া একগুচ্ছ ভাল খবরে দিন কাটবে কন্যা-কর্কট-সহ ৫ রাশির জাতকদের
Embed widget