এক্সপ্লোর

Sourav On Zaheer: কেন জাহির খানকে আইসপ্যাক বলে ডাকতেন ভারতীয় ক্রিকেটারেরা?

Sourav Ganguly: জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানালেন, সতীর্থ জাহির খানকে কী নামে ডাকা হতো দলে।

কলকাতা: তাঁর হাত ধরেই ভারতীয় ক্রিকেট গড়াপেটার কালো ছায়া থেকে বেরিয়ে এসে টিম ইন্ডিয়ায় (Team India) রূপান্তরিত হয়েছিল। যুবরাজ সিংহ (Yuvraj Singh) থেকে শুরু করে হরভজন সিংহ (Harbhajan Singh), বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) থেকে শুরু করে জাহির খান (Zaheer Khan), তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট পেয়েছিল একের পর এক মণিমাণিক্য। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবার ফাঁস করলেন জাতীয় দলের মজার কিছু গল্প।

জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানালেন, সতীর্থ জাহির খানকে কী নামে ডাকা হতো দলে।

'আইসপ্যাক। জাতীয় দলে ওর নাম ছিল আইসপ্যাক,' বলেছেন সৌরভ। অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় একটি শোয়ে গিয়ে সৌরভ বলেন, 'জাহির খানের সব সময়ই কোনও না কোনও জায়গায় ব্যথা থাকত। ফাস্টবোলারদের যেমন হয় আর কী। কোনওদিন বলত ওর গোড়ালিতে ব্যথা। কোনওদিন বলত হাঁটুতে ব্যথা। তার পরের দিন বলত কোমরে ব্যথা। খেলার শেষে টিমবাসে ও যখন উঠত, ওর দুহাতে থাকত আইসপ্যাক। হয়তো একটা হাঁটুতে, আর একটা কাঁধে লাগানো। সে জন্য দলের সকলে ওকে আইসপ্যাক বলেই ডাকত।'

সৌরভ জানিয়েছেন, ম্যাচের আগে জাহিরকে নিয়ে রীতিমতো উদ্বেগে থাকতে হতো। সৌরভ হাসতে হাসতে বলেছেন, 'বাইরে খেলতে গেলে জোরে বোলার লাগত। ম্যাচের আগে আমি ওকে চারবার গিয়ে জিজ্ঞেস করতাম, জ্যাক, খেলতে পারবি তো? জাহির বলত, হ্যাঁ দাদা পারব। আমি বলতাম, তাহলে সব সময় আইসপ্যাক লাগিয়ে ঘুরিস কেন? এতে তো অধিনায়ক ও কোচ চিন্তায় থাকে নাকি! যে আমার প্রধান ফাস্টবোলার ফিট না আনফিট।'

আশিস নেহরাকে (Ashish Nehra) নিয়েও মজার কথা জানিয়েছেন সৌরভ। বলেছেন, 'নেহরাকে দল থেকে বাদ দিলে আমি জানতাম রাত সাড়ে দশটার পর ঘরের কলিং বেল বাজবেই। নেহরা এসে অবধারিতভাবে জিজ্ঞেস করবে, ও বাদ কেন। তারপর আগের ৭টা ম্যাচের পরিসংখ্যান দিত। আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এইরকমভাবে উইকেট পেয়েছি। পাকিস্তানকে এরকমভাবে আউট করেছি। আমি বলতাম তুই পরের ম্যাচে খেলবি। তাহলে এই ম্যাচে বাদ কেন? আমি ওকে বলতাম, এই ম্যাচ তো হয়ে গিয়েছে। আর তো তুই খেলতে পারবি না। নেহরা এইরকমই।' সৌরভ যোগ করেছেন, 'অনিল কুম্বলেকে বাদ দিলে ও আবার অন্যরকম প্রতিক্রিয়া দিত। ড্রেসিংরুমে ঘুরে বেড়াচ্ছে, মাঠে যাচ্ছে, কিন্তু কোনও কথা নেই। আবার হয়তো দুদিন পরে ঠিক হয়ে যেত।' সৌরভ জানিয়েছেন, অধিনায়ক হিসাবে ম্যান ম্যানেজমেন্টই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তিনি। আর তাতেই বাজিমাত করেছিল তাঁর টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: সেঞ্চুরি করে খোশমেজাজে, বিখ্যাত ডান্স গ্রুপের সঙ্গে কোহলির নাচ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

Baruipur News | বারুইপুরে নাবালককে নৃশংস 'খুন', গ্রেফতার ৫ | ABP ANANDA LIVE
Baruipur News:
TMC News | চোপড়ায় ধৃত তৃণমূল নেতাকে এলাকায় ঘোরাল পুলিশ, উঠল 'চোর' স্লোগান | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget