এক্সপ্লোর

NASA Artemis 1: অবশেষে এল সাফল্য, চাঁদের সফলভাবে আর্টেমিস ১ পাঠাল নাসা, দেখুন ভিডিও

Artemis 1 Launch: বার দুয়েকের ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে এল সাফল্য। চাঁদে সফল ভাবে আর্টেমিস ১ পাঠাল মার্কিন স্পেস এজেন্সি নাসা।

Artemis 1: দু'বার ব্যর্থ হওয়ার পর অবশেষে চন্দ্রাভিযানে সফল হয়েছে মার্কিন স্পেস এজেন্সি নাসা (NASA)। তৃতীয়বারে সফলভাবে আর্টেমিস ১ (Artemis 1) মেগারকেট উৎক্ষেপণ করেছে তারা। এই রকেট লঞ্চ করা হয়েছে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চপ্যাড থেকে। এর আগে অ্যাপোলো মিশনের সময় ১৯৬৯ থেকে ১৯৭২ সালের মধ্যে চাঁদের মাটিতে নভশ্চরদের পাঠিয়েছিল নাসা। অর্থাৎ ৫০ বছর পর এবার আর্টেমিস ১ মেগা-রকেট পাঠিয়েছে তারা। ৩২ তলা বিল্ডিং সমান উঁচু এই Space Launch System (SLS) উৎক্ষেপণের মুহূর্তের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে নাসা। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও ভাইরাল হয়েছে। দেখে নিন আর্টেমিস ১ লঞ্চের সেই মুহূর্ত।

 

চাঁদে পুনরায় নভশ্চরদের পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। তারই প্রাথমিক পর্যায় ছিল আর্টেমিস ১ মিশন। সফলভাবে মেগারকেট উৎক্ষেপণ হয়ে গিয়েছে। এবার চাঁদের কাছে পৌঁছে যাবে যাত্রীবিহীন মহাকাশযান ওরিয়ন। ৫০ বছর পর ফের চাঁদের মাটিতে মানুষ পাঠাতে উদ্যোগী হয়েছে মার্কিন স্পেস এজেন্সি। তাদের এই মিশন সম্পন্ন হবে তিনটি পর্যায়ে। প্রথম ধাপে আর্টেমিস ১ মিশন। এর সাহায্যে যাত্রীবিহীন মহাকাশযান ওরিয়ন পাঠানো হয়েছে ক্যাপস্যুলের সাহায্যে। এর মাধ্যমেই চাঁদের মাটিতে নভশ্চরদের নামার আগে সমস্ত পরিস্থিতি খুঁটিয়ে দেখা হবে। কোন কোন এলাকায় অবতরণ করলে অভিযান সফল হবে সেই ব্যাপারেও ধারণা করা হবে। 

এরপর রয়েছে আরও দু'টি পর্যায়। বছর দুই পরে অর্থাৎ ২০২৪ সালে Space Launch System (SLS) রকেটের আরও শক্তিশালী ও উন্নত ভার্সান ব্যবহার করে আর্টেমিস ২ মিশন লঞ্চের পরিকল্পনা রয়েছে নাসার। এই মিশনে ক্রু যুক্ত মহাকাশযান পাঠানো হবে বলে জানা গিয়েছে। তারপরের বছরই অর্থাৎ ২০২৫ সালে আর্টেমিস ৩ মিশন লঞ্চের পরিকল্পনা ছকে ফেলেছে মার্কিন স্পেস এজেন্সি। এই তৃতীয় পর্যায়ে রয়েছে চমক। চাঁদের দক্ষিণ মেরুতে এখনও সেভাবে অভিযান চালানো হয়নি। সেখানে প্রথম মহিলা ও প্রথম পুরুষ মহাকাশচারীকে অবতরণ করানোর পরিকল্পনা রয়েছে নাসার। শোনা যাচ্ছে, ২০৩০ সালে মঙ্গল অভিযানের পরিকল্পনাও রয়েছে নাসার। এর আগে একাধিকবার আর্টেমিস ১ লঞ্চের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে এর আগে দু'বার মিশনে ব্যর্থ রয়েছে নাসা। তবে অবশেষে সফলভাবে উৎক্ষেপণ সম্ভব হয়েছে। 

আরও পড়ুন- ভারতের প্রথম বেসরকারি রকেট 'বিক্রম-এস', কবে উৎক্ষেপণ করা হবে এই রকেট?

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা
Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget